Best Diwali Offer: ২০ হাজার টাকা ছাড়, সঙ্গে মিলবে আরও বড়...কালীপুজোর রাতেই বুক করুন এই ইভি বাইক
Best Diwali Offer: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। ধনতেরাসকে মাথায় রেখে শুরু হয়ে গিয়েছে কেনাকাটাও। আর এই উৎসবের মরশুমে Electric Two Wheeler নির্মাতা সংস্থা Pure EV একেবারে ধামাকা ফেলে দেওয়া অফার ঘোষণা করেছে। ধনতেরাসে অনেকেই টু-হুইলার কেনেন।
আর তাই বিক্রি বাড়াতে Pure EV গ্রাহকদের জন্য Electric Bikes এর উপর ২০ হাজার টাকা অফার ঘোষণা করেছে। যা একেবারে চমকে দেওয়ার মতো।

তবে এই অফার ecoDryft এবং eTryst X মডেলের উপরেই ডিসকাউন্টের (Electric Bike Discount) সুবিধা মিলবে। এক নজরে দেখে নিন এই বাইকের খুঁটিনাটি তথ্য (Best Diwali Offer)।
Best Diwali Offer: Pure EV ecoDryft Price
Pure EV ecoDryft সংস্থার অন্যতম ই-বাইক। 80kmph টপ স্পিড। এতে 3kWh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফুল চার্জে 151 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে এই বাইক। এছাড়াও এই বাইক ফুল চার্জ হতে মাত্র সময় নেবে 6 ঘণ্টা। Pure EV ecoDryft এ তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। যেমন থ্রিল, ড্রাইভ এবং ক্রস। এই ই বাইকের এক্স শোরুম দাম পড়বে 1,19,999 টাকা। এর উপর ২০ হাজার টাকা ডিসকাউন্ট আছে। ফলে এখন এক্স শোরুম দাম পড়বে 99,999 টাকা ((Best Diwali Offer)।
Best Diwali Offer: Pure EV eTryst X Price
94kmph পর্যন্ত টপ স্পিডে ছুটতে পারবে Pure EV eTryst। ফুল চার্জে 171km পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেওয়া হয়েছে এতে। সম্পূর্ণ ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা। এই ই-বাইকের এক্স শোরুম প্রাইস 1,49,999 টাকা। এর উপর সংস্থা ২০ হাজার টাকা ছাড় (Best Diwali Offer) দিচ্ছে। আর তাতে Pure EV eTryst X এর এক্স শোরুম দাম পড়বে 1,29,999 টাকা। একই ভাবে এতেও তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। তাতে বাইকের গতি বাড়বে-কমবে।
Best Diwali Offer: কতদিন চলবে এই অফার
দীপাবলির পর পর্যন্ত এই বৈদ্যুতিক বাইকে এই অফারের সুবিধা (Best Diwali Offer) পাবেন। অর্থাৎ আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে অফারটি। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Pure EV এর অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে দেখতে পারেন। অন্যদিকে সংশ্লিষ্ট ডিলার কিংবা শোরুমে গিয়েও ইভি স্কিটারের অফারের (Best Diwali Offer)বিষয়ে জানতে পারবেন।












Click it and Unblock the Notifications