আপনি কি মিম বিশেষজ্ঞ? প্রতি মাসে বেতন পেতে পারেন একলক্ষ টাকা! বিশদ বিবরণ এখানে
কেউ যদি মিম তৈরিতে পারদর্শী হন, তাহলে প্রতিমাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থা চিফ মিম অফিসার পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে। যদি কেউ সঠিক প্রার্থী বেছে দেওয়ার কাজে সাহায্য করেন, তাঁর জন্যও রয়েছে পুরস্কার।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন
স্টকগ্রো নামের সংস্থাটি লিঙ্কডিন-এ এব্যাপারে বিজ্ঞাপন দিয়েছে। যা ব্যবহারকারীদের অনেকের দৃষ্টি আকর্যণ করেছে। বিজ্ঞাপন অনুযায়ী, সঠিক প্রার্থী তিনিই হবেন, যিনি বর্তমান ঘটনা সম্পর্কে অবহিত থাকবেন এবং হাস্যরসের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারবেন। এছাড়াও সেই ব্যক্তিকে ব্র্যান্ড ও মিমের বার্তাও বজায় রাখতে হবে। এই পদের জন্য মাসে দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। যদি কেউ আর্থিক বিশ্বকে মিমে-ভরা ওয়ান্ডারল্যান্ডে পরিণত করতে চান, তাহলে তাঁকে দলে যোগ দিতে আহ্বান করা হয়েছে।

কেন এই বিজ্ঞাপন
স্টার্টআপ সংস্থাটি বিশ্বাস করে নতুন জেনারেশন মিমের আকারে নতুন জিনিস শিখতে পছন্দ করে। সেই কারণেই তারা মিম বিশেষজ্ঞ নিয়োগ করতে চাইছে।

পুরস্কার ঘোষণা
ব্যক্তিকে যা করতে হবে, তা হল বন্ধুদের ট্যাগ করতে হবে এবং একটি ফর্ম পূরণ করতে হবে। এই উপায়ে যদি কারও বন্ধু সুযোগ পায় অর্থাৎ যে ব্যক্তিকে রেফার করছে, তাঁকে বিনামূল্যে আইপ্যাড দেওয়া হবে।

দৃষ্টি আকর্ষণের উপায়
আগে বিভিন্ন কোম্পানিতে কয়েকটি শূন্যপদ থাকত। তবে সেদিন গিয়েছে। এখন স্টার্টআপ সংস্থাগুলি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছে। তারা চেষ্টা করছে যাতে পণ্য কিংবা পরিষেবা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেক্ষেত্রে মিম যাঁরা তৈরি করেন, তাঁদের সামনে সুযোগ তৈরি হচ্ছে। মিমের মাধ্যমে কোনও একটি ব্র্যান্ডের পণ্য কিংবা পরিষেবাকে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে।












Click it and Unblock the Notifications