Benefits of Term Insurance: এই ধরনের লোকেদের মেয়াদি বিমা দরকার! সুবিধা জেনে সিদ্ধান্ত নিন

Benefits of Term Insurance: ভবিষ্যতের সুরক্ষার কথা ভেবে বিমা করেন সাধারণ মানুষ। খুব কম লোক মেয়াদি বিমা নেয়। এর সুবিধাগুলি যথেষ্ট। তবে বিশেষ কিছু মানুষের জন্য মেয়াদি বিমা আবশ্যক হয়ে পড়ে।

সবাই চান, তাঁদের ভবিষ্যত দিনগুলো নিরাপদ হোক। তার জন্য মানুষ বিনিয়োগ ও সঞ্চয়েত পরিকল্পনা করে। আর ভবিষ্যতের পরিকল্পনার কথা বললে বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক পণ্য হয়ে ওঠে। বিমার মধ্যে মেয়াদি বিমা অনেক লোকের জন্য প্রয়োজনীয়।

Benefits of Term Insurance

মেয়াদি বিমার পরিকল্পনা ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করে এবং প্রিমিয়ামের বোঝা কমায়। একবার দেখে দেওয়া যাক মেয়াদি বিমার সুবিধাগুলি কী কী-

মেয়াদি বিমার প্রিমিয়াম সাধারণ জীবন বিমার পরিকল্পনার থেকে কম। বিমা কোম্পানিগুলি অনেক কম খরচে আরও সুরক্ষা কভার দিয়ে থাকে। টার্ম প্ল্যান যত কম বয়সে নেওয়া যায়, প্রিমিয়াম তত কম। কেউ যদি ১৮ বছর বয়সী হন এবং ৬০ বছরের জন্য এক কোটি টাকার একটি টার্ম প্ল্যান কেনেন, তাহলে এই ধরনের পণ্যে মাসিক প্রিমিয়াম এক হাজার টাকার কম।

মেয়াদি বিমার পরিকল্পনা ১০ বছরের মেয়াদ দিয়ে শুরু হয়। যাঁরা হোম লোন বা অন্য কোনও বড় ঋণ নিয়েছেন, তাঁদের জন্য এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে হোম লোন গ্রহীতাচদের জন্য, কারণ সেই ব্যক্তির জীবনে কোনও ঘটনা ঘটে গেলে মেয়াদি বিমা পরিবারের মাথার ওপরে ছাদের মতো কাজ করে।

মেয়াদি বিমা বৃদ্ধ বয়স পর্যন্ত কভার প্রদান করে থাকে। সাধারণভাবে টার্ম প্ল্যানগুলি ৭০ বছর বয়স পর্যন্ত পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ৭৫ বছর পর্যন্ত কভারেজ দিয়ে থাকে।

সাধারণ বিমার প্রিমিয়াম বাড়লেও, মেয়াদি বিমার প্রিমিয়ার বাড়ে না। একটি টার্ম প্ল্যান কেনার সময় কোম্পানির সঙ্গে মাসিক প্রিমিয়ামের চুক্তি হয়। যতক্ষণ বিমার কভারেজ থাকে, ততক্ষণ মাসিক বা বার্ষিক প্রিমিয়াম একই থাকে।

আয়কর আইনের ৮০সি ধারায় মেয়াদি বিমায় কর ছাড় পাওয়া যায়। মেয়াদি বিমা কিনলে সেই ব্যক্তি বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+