Beekeeping Business Plan: এই ব্যবসা শুরু করে একেবারে লাখে কামান! বিনিয়োগ নামমাত্র
Beekeeping Business Plan: মৌমাছি প্রতি পালন করে মোটা রোজগার করা সম্ভব। একাধিক রাজ্যের উদ্যানতত্ত্ব বিভাগ মৌমাছি পালনে কৃষকদের উদ্বুদ্ধ করছে। মৌমাছি পালনে সরকারের তরফে ভর্তুকিও দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবসা ( Beekeeping Business Plan) একেবারে কম বিনিয়োগ করে সহজে শুরু করা যেতে পারে। এই ব্যবসায় লাভ গুণে শেষ করা যাবে না। কৃষকরা তো বটেই, যারা ব্যবসা শুরু করতে চান তাঁরাই সহজে এই ব্যবসা শুরু করতে পারেন।

Beekeeping Business Plan: সরকার থেকে ভর্তুকি নিয়ে শুরু করুন এই ব্যবসা
মধুর চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু শহরেই নয়, জেলাতেও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় মৌমাছি পালন বৃদ্ধি পেয়েছে। অন্য কাজের সঙ্গেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। এই ব্যবসা বাড়তি আয় দেবে। বিশেষজ্ঞদের কথায়, মৌমাছি প্রতিপালন ক্ষতিকর নয়। বিভিন্ন ফসলের পরাগায়ন ফসলের ফলন বাড়ায়। ফল, এবং বীজের গুণমান উন্নত করে। ফলে সরকার থেকে ভর্তুকি নিয়ে আজই এই ব্যবসা শুরু করতে পারেন।
Beekeeping Business Plan: কীভাবে শুরু করবেন এই ব্যবসা?
অনেকেই রয়েছেন যারা মৌমাছি প্রতি পালন শুধুমাত্র শখ থেকেই শুরু করেন। কিন্তু কিছুদিনের পরেই শখ ব্যবসায় ঘুরে যায়। এই ব্যবসা থেকে মোটা অঙ্কের রোজগার সম্ভব। মৌমাছি পালন শুধু মধু সংগ্রহ নয়। একটি মৌমাছিকে ভালোভাবে জানা, আচরণ, চারপাশের প্রাকৃতিক পরিবেশ প্রত্যেকটি বিষয়কে খেয়াল রাখতে হবে এই ব্যবসার ক্ষেত্রে। একই সঙ্গে মৌমাছি প্রতিপালণ করার আগে কয়েকটি বিষয়কে ভালো ভাবে জেনে নেওয়া প্রয়োজন। আর তা ইউটিউব কিংবা কোনও বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেওয়া প্রয়োজন।

Beekeeping Business Plan: জরুরি তথ্য
এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে। প্রথমেই একটি পরিকল্পনা করতে হবে। এরপর আইনি ভাবে একটি ইউনিট করতে হবে। তবে ব্যবসার শুরুতেই রেজিস্টার করাটা খুবই জরুরি। সংস্থার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার মৌমাছি পালন ব্যবসার জন্য একটি হিসাব ঠিক রাখতে হবে। মৌমাছি পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল বিভিন্ন জাতের মৌমাছি রয়েছে। কোনটিকে বেছে নেবেন তা নিজেকে চূড়ান্ত করতে হবে।
Beekeeping Business Plan: একাধিক ব্যবসা শুরু করতে পারেন
শুধু মধুই নয়, মৌমাছি প্রতিপালন করে মোম উতপাদন করা যেতে পারে। এই মোম শুদ্ধ এবং প্রাকৃতিক হবে। আর এই মোম কসমেটিক্স তৈরি করতে সাহায্য করে থাকে। মৌমাছি পালনের জন্য মোম বেস শীট তৈরিতে ব্যবহৃত হয়। ফলে একেবারে কম পুঁজিতে যারা ব্যবসা শুরু করতে চান তাঁরা খুব সহজেই এই ব্যবসা শুরু করতেই পারেন।












Click it and Unblock the Notifications