জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা
জুলাই (july) মাসে ব্যাঙ্কের (bank) ছুটি থাকবে ১৫ দিন। দেশের অনেক শহরে এই ছুটির মধ্যে রয়েছে সপ্তাহের ছুটি (holiday) এবং উৎসবের দিন। আরবিআই এই ছুটির দিনের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মের ছুটি, তা ছাড়
জুলাই (july) মাসে ব্যাঙ্কের (bank) ছুটি থাকবে ১৫ দিন। দেশের অনেক শহরে এই ছুটির মধ্যে রয়েছে সপ্তাহের ছুটি (holiday) এবং উৎসবের দিন। আরবিআই এই ছুটির দিনের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মের ছুটি, তা ছাড়াও রয়েছে সপ্তাহ শেষের ছয় দিনের ছুটি।

ছুটি থাকবে সব ব্যাঙ্কেই
সবকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং স্থানীয় ব্যাঙ্কগুলিতে ই ১৫ দিন ছুটি থাকবে। সবকটি ব্যাঙ্কেই ২১ জুলাই বকরি-ইদ উপলক্ষে ছুটি থাকবে।

সপ্তাহ শেষের ছুটি
জুলাই মাসে সপ্তাহ শেষের ছুটি রয়েছে ৪ জুলাই (রবিবার), ১০ জুলাই (দ্বিতীয় শনিবার), ১১ জুলাই (রবিবার), ১৮ জুলাই (রবিবার), ২৪ জুলাই (চতুর্থ শনিবার), ২৫ জুলাই (রবিবার)।

আঞ্চলিক ছুটির দিন
১২ জুলাই সোমবার কাং (রাজস্থান), রথযাত্রা (ভুবনেশ্বর ও ইম্ফল), ১৩ জুলাই মঙ্গলবার ভানু জয়ন্তী ( গ্যাংটক), ১৪ জুলাই বুধবার ড্রুকপা সেচি (গ্যাংটক), ১৬ জুলাই বৃহস্পতিবার হারেলা পুজো (দেরাদুন), ১৭ জুলাই শনিবার তিরং সিং ডে/ খারচি পুজো (আগরতলা, শিলং), ১৯ জুলাই সোমবার গুরু রিমপোচে তুঙ্গর সেচু, ২০ জুলাই মঙ্গলবার বকরি ইদ ( জম্মু, কোচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম), ৩১ জুলাই কের পুজো (আগরতলা)

১৫ দিন ছুটি নয় সব ব্যাঙ্কে
তবে ১৫ দিন ছুটির মধ্যে ৯ দিন বিভিন্ন রাজ্যের। তাই ১৫ দিন সব ব্যাঙ্ক ছুটি থাকবে না। একমাত্র সর্বভারতীয় ছুটির দিন হল ২১ জুলাই, তাও কোনও কোনও এই উৎসব আগের দিন অর্থাৎ ২০ জুলাই পালিত হয়।

ছুটির তালিকা দেখেই ব্যাঙ্কে যান
নতুন মাস শুরু হয়ে গিয়েছে। বেতন, পেনশন ছাড়াও বিভিন্ন প্রয়োজনে সাধারণ গ্রাহককে ব্যাঙ্কে যেতে হবে। তাই গ্রাহকরা এই মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিয়ে তবেই ব্যাঙ্কে যান। তাহলে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসার হয়রানিটা থাকবে না। তবে মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং খোলা ২৪ ঘন্টাই।












Click it and Unblock the Notifications