Bank Holidays December: ডিসেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি কাজ সারতে দেখে নিন ছুটির দিনের তালিকা
ডিসেম্বর (December) মাসে ব্যাঙ্কের (bank) ছুটি থাকবে ১২ দিন। ব্যাঙ্কের এইসব ছুটির মধ্যে রয়েছে সপ্তাহ শেষের ছুটি (holiday) এবং ক্রিসমাসের মতো উৎসবের দিন। অন্যসব মাসের মতোই আরবিআই-এর তরফে ডিসেম্বরের জন্য এই ছুটির দিনে
ডিসেম্বর (December) মাসে ব্যাঙ্কের (bank) ছুটি থাকবে ১২ দিন। ব্যাঙ্কের এইসব ছুটির মধ্যে রয়েছে সপ্তাহ শেষের ছুটি (holiday) এবং ক্রিসমাসের মতো উৎসবের দিন। অন্যসব মাসের মতোই আরবিআই-এর তরফে ডিসেম্বরের জন্য এই ছুটির দিনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সাতদিন রয়েছে বিভিন্ন রাজ্যে ছুটির দিন হিসেবে, যার মধ্যে রয়েছে ধর্মীয় অনুষ্ঠান কিংবা উৎসব। এছাড়া বাকি পাঁচদিন সপ্তাহ শেষের ছুটি।

ডিসেম্বরে বড় উৎসব বড়দিন
সপ্তাহ শেষের ছুটি আর বিভিন্ন রাজ্যের উৎসবের ছুটি মিলিয়ে মোট ১২ জিন ছুটি। তবে একটি নির্দিষ্ট রাজ্যে ব্যাঙ্কের ১২ দিন ছুটি, বিষয়টি সেরকম নয়। গোয়ায় যেমন সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের ফিস্টের জন্য ছুটি থাকবে। সেই উৎসবের জন্য হিমাচল প্রদেশে ছুটি দেওয়া হবে না। তবে ডিসেম্বরে সব থেকে বড় উৎসব অবশ্যই বড় দিন। এবার যা পড়েছে শনিবারে। যা আবার ব্যাঙ্কের চতুর্থ শনিবার হিসেবে ছুটির দিন। মূলত নির্দিষ্ট রাজ্যে উৎসব পালনের ওপরে নির্ভর করেই ব্যাঙ্কের ছুটির দিন নির্ধারণ করা হয়।

আঞ্চলিক ছুটির দিন
- ৩ ডিসেম্বর শুক্রবার, সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের ফিস্ট উপলক্ষে গোয়ায় ছুটি
- ১৮ ডিসেম্বর শনিবার, ইউ সোসো থামের মৃত্যু বার্ষিকী
- ২৪ ডিসেম্বর শুক্রবার, ক্রিসমাস উৎসব (ক্রিসমাস ইভ)
- ২৫ ডিসেম্বর শনিবার, ক্রিসমাস
- ২৭ ডিসেম্বর সোমবার, ক্রিসমাস সেলিব্রেশন
- ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার, ইউ কিয়াং নাংবা
- ৩১ ডিসেম্বর শুক্রবার, নিউইয়ার ইভ

সপ্তাহ শেষের ছুটি
ডিসেম্বর মাসে সপ্তাহ শেষের ছুটি রয়েছে ৫ ডিসেম্বর রবিবার, ১১ ডিসেম্বর দ্বিতীয় শনিবার, ১২ ডিসেম্বর রবিবার, ১৯ ডিসেম্বর রবিবার, ২৫ ডিসেম্বর চতুর্থ শনিবার এবং অন্যদিকে বড়দিন, ২৬ ডিসেম্বর রবিবার।

জরুরি কাজের পরিকল্পনা
কারও যদি কোনও জরুরি কাজ থাকে, তাহলে এই তালিকা দেখে ব্যাঙ্কে গেলে হয়রানি কমবে। পাশাপাশি ব্যাঙ্কের কাজও সহজভাবেই হয়ে যাবে। যদি কোনও সপ্তাহে পরপর ছুটি থাকে, সেক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। যেমন এবারে বড়দিনের ছুটির আগে ও পরে দিনগুলি সাধারণভাবে সপ্তাহের কাজের দিন। বছর শেষে অনেকে ছুটি কাটাতে গেলেও অনেকেরই তো কাজ থাকে।












Click it and Unblock the Notifications