অগাস্টে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা
অগাস্টে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে ছুটির দিনের তালিকা
অগাস্টে (august) মাসে ব্যাঙ্কের (bank) ছুটি থাকবে ১৫ দিন। ব্যাঙ্কের এইসব ছুটির মধ্যে রয়েছে সপ্তাহের ছুটি (holiday) এবং উৎসবের দিন। আরবিআই-এর তরফে এই ছুটির দিনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সাতদিন রয়েছে সপ্তাহ শেষের ছুটি। এছাড়া বাকি আটদিন আরবিআই-এর ছুটি। এই তালিকায় রয়েছে বিভিন্ন রাজ্যের ছুটি এবং ধর্মীয় উৎসবও।

সব ব্যাঙ্কেই ছুটি থাকবে
সবকটি ব্যাঙ্কেই এই ছুটি থাকবে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং স্থানীয় ব্যাঙ্ক। নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে এই ছুটি থাকবে। যার শুরু হচ্ছে ১৩ অগাস্ট, চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।

সপ্তাহ শেষের ছুটি
অগাস্ট মাসে সপ্তাহ শেষের ছুটি রয়েছে ১ অগাস্ট (রবিবার), ৮ অগাস্ট (রবিবার), ১৪ অগাস্ট (দ্বিতীয় শনিবার), ১৫ অগাস্ট (রবিবার), ২২ অগাস্ট (রবিবার), ২৮ অগাস্ট (দ্বিতীয় শনিবার), ২৯ অগাস্ট (রবিবার)।

আঞ্চলিক ছুটির দিন
১৩ অগাস্ট ইম্ফলে প্যাট্রিয়ট ডে, ১৬ অগাস্ট মুম্বই এবং নাগপুরে পার্সি নিউ ইয়ার, ১৯ অগাস্ট মহরম পালিত হবে আগরতলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বইয় নাগপুর, দিল্লি, পটনা, রায়পুর, রাঁচি, শ্রীনগর। ২০ অগাস্ট মহরম এবং ওনম পালিত হবে বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরমে। ২১ অগাস্ট তিরুভোনাম পালিত হবে তিরুবনন্তপুরম এবং কোচিতে। ২৩ অগাস্ট তিরুবনন্তপুরম এবং কোচিতে শ্রী নারায়ন গুরু জয়ন্তী পালিত হবে তিরুবনন্তপুরম এবং কোচিতে। ৩০ অগাস্ট জন্মাষ্টমী পালিত হবে আহমেদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, জয়পুর, জম্মু, কানপুর, লখনৌ, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর এবং গ্যাংটকে। ৩১ অগাস্ট শ্রীকৃষ্ণ অষ্টমী পালিত হবে হায়দরাবাদে।

সব রাজ্যে একসঙ্গে ছুটি
তবে ১৫ দিনের মধ্যে সপ্তাহ শেষের ছুটিগুলো বাদ দিয়ে অন্য ছুটির ক্ষেত্রে সব রাজ্যের ক্ষেত্রে তা প্রয়োজ্য নয়। এব্যাপারে উল্লেখযোগ্য হল ১৩, ১৬, ২১,২৩, ৩১ অগাস্টের ছুটি। এগুলি বিশেষ বিশেষ রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য।

ছুটির তালিকা দেখে ব্যাঙ্কে গেলে হয়রানি কমবে
বেতন, পেনশন ছাড়াও বিভিন্ন প্রয়োজনে সাধারণ গ্রাহককে ব্যাঙ্কে যেতে হয়। সেই কারণে গ্রাহকরা ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিয়ে গেলে হয়রানি কম হবে। যাঁরা মোবাইল কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং পছন্দ করেন, তাঁদের জন্য তো ব্যাঙ্ক ২৪ ঘন্টাই খোলা।












Click it and Unblock the Notifications