Bank Holidays September 2022: সেপ্টেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৩ দিন, ছুটির দিনের তালিকা একনজরে
Bank Holidays September 2022: সেপ্টেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৩ দিন, ছুটির দিনের তালিকা একনজরে
মধ্যে মাত্র একটি সপ্তাহ। অগাস্ট শেষ হয়ে সেপ্টেম্বর (september) পড়তে চলেছে। অগাস্টের মতো সেপ্টেম্বরেও অনেকগুলো দিন ব্যাঙ্কে (Bank) ছুটি (Holiday) থাকবে। সেপ্টেম্বরে ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করুন। না হলে সমস্যায় পড়তে পারেন।

রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী ছুটি
রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী সেপ্টেম্বরে মোট ৪ টি ছুটি রয়েছে। এছাড়া শনিবার ও রবিবার মিলিয়ে ছয়দিন ছুটি। ফলে সারা মাসে মোট ১৩ জিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এইসব ছুটি রাজ্যের নিরিখে ভিন্ন দিনে হতে পারে। যেমন
মাসের শুরুতে ১ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর (দ্বিতীয় দিন) পানাজি-সহ গোয়ায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

ব্যাঙ্কের রাজ্য ভিত্তিক ছুটি
৬ সেপ্টেম্বর কর্ম পুজো উপলক্ষে ঝাড়খণ্ডে ব্যাঙ্কে ছুটি থাকবে। তিরুবনন্তপুরম ও কোচিতে ৭ ও ৮ সেপ্টেম্বর ওনামের কারণে ব্যাঙ্কে ছুটি থাকবে। ইন্দ্রজাতার কারণে সিকিমে ব্যাঙ্কে ছুটি থাকবে ৯ সেপ্টেম্বর।
আরবিআই-এর ক্যালেন্ডার অনুসারে কেরলের তিরুবনন্তপুরম ও কোচিতে ব্যাঙ্কগুলি শ্রী নারভানে গুরু জয়ন্তী উপলক্ষে ১০ সেপ্টেম্বর বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধি দিবসের কারণে তিরুবন্তপুরম ও কোচিতে
ব্যাঙ্কে ছুটি থাকবে। নবরাত্রির শুরুর কারণে মনিপুরে ছুটি ২৬ সেপ্টেম্বর।

সেপ্টেম্বরের ছুটির তালিকা
১ সেপ্টেম্বর, গণেশ চতুর্থী
৬ সেপ্টেম্বর, কর্ম পুজো
৭ ও ৮ সেপ্টেম্বর, ওনাম
৯ সেপ্টেম্বর, ইন্দ্রজাতা
১০ সেপ্টেম্বর, শ্রী নারভানে গুরু জয়ন্তী
২১ সেপ্টেম্বর, শ্রী নারা.ণ গুরু সমাধি দিবস
২৬ সেপ্টেম্বর নবরাত্রি প্রতিষ্ঠা

সাপ্তাহিক ছুটির তালিকা
৪ সেপ্টেম্বর, রবিবার
১০ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার
১১ সেপ্টেম্বর, রবিবার
১৮ সেপ্টেম্বর, রবিবার
২৪ সেপ্টেম্বর, চতুর্থ শনিবার












Click it and Unblock the Notifications