Bank Holidays October 2022: উৎসবের মাস অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২১ দিন, ছুটির দিনের তালিকা একনজরে

Bank Holidays October 2022: উৎসবের মাস অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২১ দিন, ছুটির দিনের তালিকা একনজরে

মধ্যে মাত্র কয়েকটা দিন। তারপরেই সারা দেশেই উৎসবের মরসুম। আর বাংলায় ১ অক্টোবর, ষষ্ঠী। তবে তার আগেই চলছে পুজোর আমেজ। উৎসবের মরসুম হওয়ায় অক্টোবরে মাসে সরকারি অফিস কিংবা রাষ্ট্রায়ত্ত কিংবা বেসরকারি সর্বত্রই ছুটির দিন বেশি। এবারের অক্টোবরে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ইতিমধ্যে আরবিআই ছুটির দিনের তালিকাও প্রকাশ করেছে।

দেশের ব্যাঙ্কগুলি গেজেটেড ছুটি মেনে চলে

দেশের ব্যাঙ্কগুলি গেজেটেড ছুটি মেনে চলে

দেশের ব্যাঙ্কগুলি গেজেটেড ছুটি মেনে চলে। সরকারি ছুটির দিনে সব ব্যাঙ্ক বন্ধ থাকে। কিছু ব্যাঙ্ক আঞ্চলিক উৎসব এব ছুটির দিন পালন করে। ব্যাঙ্কগুলির ক্ষেত্রে আঞ্চলিক ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় নির্দিষ্ট রাজ্য সরকারগুলির সিদ্ধান্তে।

২ অক্টোবর থেকে শুরু প্রথম ছুটি

২ অক্টোবর থেকে শুরু প্রথম ছুটি

এবার অক্টোবরে যেখানে ব্যাঙ্কের ছুটি ২১ দিন, সেই ছুটি শুরু হচ্ছে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে। তার পরে ৫ অক্টোবর বিজয়া দশমী কিংবা দশেরা। অন্যদিকে ২৪ অক্টোবর সব ব্যাঙ্কেই দীপাবলির ছুটি পালন করা হবে।

 অক্টোবরে ব্যাঙ্কে ছুটি

অক্টোবরে ব্যাঙ্কে ছুটি

  • ১ অক্টোবর, শনিবার অর্ধ বার্ষিক ব্যাঙ্ক বন্ধ
  • ২ অক্টোবর, রবিবার ও গান্ধী জয়ন্তী
  • ৩ অক্টোবর, সোমবার, দুর্গা পুজো (অষ্টমী)
  • ৪ অক্টোবর, মঙ্গলবার, দুর্গা পুজো (নবমী), আয়ুধা পুজো, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মোৎসব
  • ৫ অক্টোবর, বুধবার, দুর্গা পুজো ( বিজয়া দশমী), দশেরা, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মোৎসব
  • ৬ অক্টোবর, বৃহস্পতিবার, দুর্গা পুজো (দশাইন, গ্যাংটক)
  • ৭ অক্টোবর, শুক্রবার, দুর্গা পুজো (দশাইন, গ্যাংটক)
  • ৮ অক্টোবর, শনিবার, মিলাদ-ই-শেরিফ/ ইদ-ই-মিলাদ-উল-নবী (বিশ্ব নবীর জন্মদিন) (ভোপাল, জম্মু, কোচি, শ্রীনগর, তিরুবন্তপুরম)
  • ১৩ অক্টোবর, বৃহস্পতিবার, কার্ভা চৌথ
  • ১৪ অক্টোবর, শুক্রবার, ইদ-ই-মিলাদ-উল-নবী (জম্মু ও শ্রীনগর)
  • ১৮ অক্টোবর, মঙ্গলবার, কাটি বিহু (গুয়াহাটি)
  • ২৪ অক্টোবর, সোমবার, কালীপুজো / দীপাবলি (লক্ষ্মী পুজো/নরক চতুর্দশী)
  • ২৫ অক্টোবর, মঙ্গলবার, দীপাবলি/লক্ষ্মী পুজো/গোবর্ধন পুজো ( গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর)
  • ২৬ অক্টোবর, বুধবার, গোবর্ধন পুজো/ বিক্রম সম্বন্ক নববর্ষের দিন/ভাইফোঁটা/ ভাই দুজ ( আহমেদাবাদ, বেলাপুরস বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনৌ, মুম্বই, নাগপুর, মিমলা, শ্রীনগর।
  • ২৭ অক্টোবর, বৃহস্পতিবার, ভাই দুজ/ নিঙ্গল চাক্কুবা (গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনৌ)
  • ৩১ অক্টোবর, সোমবার, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন/ ছট পুজো (পাটনা, রাঁচি)
সাপ্তাহিক ছুটির তালিকা

সাপ্তাহিক ছুটির তালিকা

  • ২ অক্টোবর, রবিবার
  • ৮ অক্টোবর, দ্বিতীয় শনিবার
  • ৯ অক্টোবর, রবিবার
  • ১৬ অক্টোবর, রবিবার
  • ২২ অক্টোবর, চতুর্থ শনিবার
  • ২৩ অক্টোবর, রবিবার
চালু অনলাইন পরিষেবা

চালু অনলাইন পরিষেবা

তবে গ্রাহকরা অনলাইন/ ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ২৪ ঘন্টাই যথাযথ ভাবেই পাবেন। মোবাইল ব্যাঙ্কিংও চালু থাকবে। ফলে গ্রাহকদের আপাত ভাবে সমস্যায় পড়ার কোনও কারণ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+