Bank Holidays in January 2023: জানুয়ারিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, ছুটির দিনের তালিকা একনজরে

নতুন বছরের শুরুর মাস। সাধারণভাবে স্কুলের নতুন ক্লাসের শুরু। নতুন আশা নিয়ে বছরের শুরু। যেখানে চিনে ফের করোনা দাপিয়ে বেড়ানো শুরু করেছে, সেখানে বাংলা কিংবা সারা দেশে আপাতত সেরকম ভয়ের কিছু নেই। বছর শুরুর মাসে দেশের ব্য

নতুন বছরের শুরুর মাস। সাধারণভাবে স্কুলের নতুন ক্লাসের শুরু। নতুন আশা নিয়ে বছরের শুরু। যেখানে চিনে ফের করোনা দাপিয়ে বেড়ানো শুরু করেছে, সেখানে বাংলা কিংবা সারা দেশে আপাতত সেরকম ভয়ের কিছু নেই। বছর শুরুর মাসে দেশের ব্যাঙ্কগুলি বিভিন্ন রাজ্যে ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। এই ছুটির দিনের তালিকায় পাঁচটি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত রয়েছে।

 রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার

রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার

দেশে কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলির ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে। সেই অনুযায়ী, সপ্তাহ শেষের ছুটি বাদে জানুয়ারিতে ৬ দিন ছুটি রয়েছে। এছাড়াও কোনও কোনও রাজ্যে ছুটি রয়েছে। নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী কেন্দ্রীয় সরকার ছুটির দিনগুলিকে তিনভাগে ভাগ করে থাকে। নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস।

জানুয়ারিতে ব্যাঙ্কে ছুটি

জানুয়ারিতে ব্যাঙ্কে ছুটি

২ জানুয়ারি, সোমবার, নববর্ষ উদযাপন (মিজোরাম)
৫ জানুয়ারি, বৃহস্পতিবার, গুরু গোবিন্দ সিং জয়ন্তী (হরিয়ানা ও রাজস্থান)
১১ জানুয়ারি, বুধবার, মিশনারি ডে (মিজোরাম)
২৩ জানুয়ারি, সোমবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন (পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা)
২৫ জানুয়ারি, বুধবার, রাজ্য দিবস (হিমাচল প্রদেশ)
২৬ জানুয়ারি, বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবস
৩১ জানুয়ারি, সোমবার, মি-ড্যাম-মে-ফি (অসম)

সাপ্তাহিক ছুটির তালিকা

সাপ্তাহিক ছুটির তালিকা

১ জানুয়ারি, রবিবার
৮ জানুয়ারি, রবিবার
১৪ জানুয়ারি, দ্বিতীয় শনিবার
১৫ জানুয়ারি, রবিবার
২২ জানুয়ারি, রবিবার
২৮ জানুয়ারি, চতুর্থ শনিবার
২৯ জানুয়ারি, রবিবার

অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে

অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে

জানুয়ারিতে ছুটির দিনগুলি ব্যবধান ভালই রয়েছে। সেই কারণে সাধারণ মানুষ ব্যাঙ্ক সম্পর্কিত কাজে সমস্যায় পড়বেন না বলেই মনে হয়। এছাড়া এটিএম, অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং চালু থাকবে। সাধারণভাবে সাপ্তাহিক ছুটির দিনগুলিকে বাদ দিয়ে বাকি ছুটির দিনগুলি রাজ্যে রাজ্যে পরিবর্তিত হয়ে থাকে।
ওপরের ছুটির দিনগুলির মধ্যে আরবিআই নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে ছুটি ঘোষণা করেছে ২ ও ২৬ জানুয়ারি। আর বিভিন্ন রাজ্য সরকারের ছুটির দিন রয়েছে ৫, ১১, ২৩, ২৫ এবং ৩১ জানুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+