Bank Holidays December 2022: ডিসেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৩ দিন, ছুটির দিনের তালিকা একনজরে
বছর শেষের মাস ডিসেম্বর। শেষের দিকটা স্কুল-কলেজও কার্যত পুরোপুরিই ছুটিই থাকে। সেই মাসেই দেশের ব্যাঙ্কগুলি বিভিন্ন রাজ্যে ১৩ দিনের জন্য বন্ধ থাকবে। এই ছুটির দিনের তালিকায় চারটি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার
বছর শেষের মাস ডিসেম্বর। শেষের দিকটা স্কুল-কলেজও কার্যত পুরোপুরিই ছুটিই থাকে। সেই মাসেই দেশের ব্যাঙ্কগুলি বিভিন্ন রাজ্যে ১৩ দিনের জন্য বন্ধ থাকবে। এই ছুটির দিনের তালিকায় চারটি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত রয়েছে।

ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক
দেশে কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ অন্ডিয়া প্রতিমাসে ব্যাঙ্কের ছুটির দিনের তালিকা প্রকাশ করে থাকে। ব্যাঙ্কের ছুটির দিনগুলি তিন ভাগে বিভক্ত। নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট হলিডে, রিয়েল টাউম গ্রস সেটলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস।

ডিসেম্বরে ব্যাঙ্কে ছুটি
- ৩ ডিসেম্বর, শনিবার সেন্ট ফ্রান্সিস ডেভিয়ার, গোয়ার উৎসব
- ১২ ডিসেম্বর, সোমবার পা-টোগান নেংমিঞ্জা সাংমা, মেঘালয়
- ১৯ ডিসেম্বর, সোমবার গোয়া মুক্তি দিবস
- ২৪ ডিসেম্বর চতুর্থ শনিবার ছাড়াও বড় দিনের উৎসব
- ২৫ ডিসেম্বর, রবিবার (আগে থেকেই বড় দিনের ছুটি)
- ২৬ ডিসেম্বর, সোমবার বড় দিন উদযাপন/ লোসুং/ নামসুং মিজোরাম, সিকিম এবং মেঘালয়ে
- ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার, গুরু গোবিন্দ সিং-এর জন্মদিন, চণ্ডীগড়
- ৩০ ডিসেম্বর, শুক্রবার ইউ কিয়াং নাংবা, মেঘালয়
- ৩১ ডিসেম্বর, শনিবার, মিজোরামে নববর্ষের আগের দিন

সাপ্তাহিক ছুটির তালিকা
- ৪ ডিসেম্বর, রবিবার
- ১০ ডিসেম্বর, দ্বিতীয় শনিবার
- ১১ ডিসেম্বর, রবিবার
- ১৮ ডিসেম্বর, রবিবার
- ২৪ ডিসেম্বর, চতুর্থ শনিবার
- ২৫ ডিসেম্বর, রবিবার

চালু থাকবে অনলাইন পরিষেবা
বিভিন্ন দিন বিভিন্ন কারণে ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা ২৪ ঘন্টা যথাযথ ভাবে অনলাইন/ ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা পাবেন। চালু থাকবে মোবাইল ব্যাঙ্কিংও। যে কারণে গ্রাহকদের সেরকম সমস্যায় পড়ার কোনও কারণ নেই।












Click it and Unblock the Notifications