Bank Holidays August 2022: অগাস্টে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৯ দিন, ছুটির দিনের তালিকা একনজরে
অগাস্ট মাসে বেশ কিছু ছুটি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির ক্যালেন্ডার অনুসারে ২০২২ সালের অগাস্টে (august) বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলি (Bank) ১৯ দিন বন্ধ থাকবে। এর মধ্যে দেশব্যাপী ঊৎসব ছাড়াওবিভিন্ন রা
অগাস্ট মাসে বেশ কিছু ছুটি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির ক্যালেন্ডার অনুসারে ২০২২ সালের অগাস্টে (august) বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলি (Bank) ১৯ দিন বন্ধ থাকবে। এর মধ্যে দেশব্যাপী ঊৎসব ছাড়াও বিভিন্ন রাজ্যের উৎসব রয়েছে। ফলে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন একনজরে।

রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী ছুটি
রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী অগাস্টে ১৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে ১৩ দিন উৎসবের কারণে ছুটি আর বাকি দিনগুলি সাপ্তাহিক ছুটির দিন। তবে একথা সবাইকেই মনে রাখতে হবে কোনও রাজ্যেই ব্যাঙ্ক ১৯ দিন বন্ঘ থাকবে না। এই মাসে সিকিমের ব্যাঙ্ক কর্মীরা তুলনামূলক বেশি ছুটি পাবেন। তবে অন্য কোনও রাজ্যে তার প্রভাব পড়বে না।

রিজার্ভ ব্যাঙ্কের ছুটির ৩ ভাগ
রিজার্ভ ব্যাঙ্ক ছুটির দিনগুলিকে তিনটি বন্ধনীতে রেখেছে। এর মধ্যে রয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কগুলির অ্যাকাউন্ট বন্ধ। বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের ছুটির দিন পরিবর্তিত হয়। রাজ্যগুলিতে ছুটির দিন কিংবা সেই রাজ্যে কোনও অনুষ্ঠানের বিজ্ঞপ্তির ওপরে ব্যাঙ্কের ছুটির দিন নির্ভর করে।

অগাস্টে আঞ্চলিক ছুটির দিন
নিম্নের ছুটির দিলগুলি রাজ্যে রাজ্যে এবং বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে পরিবর্তনশীল।
- সোমবার ১ অগাস্ট- দ্রুপাকা শেজি উৎসব (সিকিম)
- সোমবার ৮ অগাস্ট- মহরম (আশুরা), শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ
- মঙ্গলবার ৯ অগাস্ট-মহরম-চণ্ডীগড়, দেরাদুন, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইস্ফল, জম্মু, পানাজি, শিলং, সিমলা, তিরুবন্তপুরম
- বৃহস্পতিবার ১১ অগাস্ট- রাখি পূর্ণিমা-রক্ষা বন্ধন উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- শুক্রবার ১২ অগাস্ট-রাখি পূর্ণিমা
- শনিবার ১৩ অগাস্ট- দেশপ্রেমিক দিবস
- সোমবার ১৫ অগাস্ট- স্বাধীনতা দিবস
- মঙ্গলবার ১৬ অগাস্ট-পার্সি নববর্ষ, নাগপুরে সব ব্যাঙ্ক বন্ধ
- বৃহস্পতিবার ১৮ অগাস্ট- জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- শুক্রবার ১৯ অগাস্ট-কৃষ্ণ জয়ন্তী
- শনিবার ২০ অগাস্ট-শ্রীকৃষ্ণ অষ্টমী
- সোমবার ২৯ অগাস্ট-শ্রীমন্ত শঙ্কর দেবের তিথি
- বুধবার ৩১ অগাস্ট- গণেশ চতুর্থী উপলক্ষে গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটকে ব্যাঙ্ক ছুটি

অগাস্টে সপ্তাহ শেষের ছুটি
- ৭ অগাস্ট- প্রথম রবিবার
- ১৩ অগাস্ট- দ্বিতীয় শনিবার
- ১৪ অগাস্ট- দ্বিতীয় রবিবার
- ২১ অগাস্ট- তৃতীয় রবিবার
- ২৭ অগাস্ট-চতুর্থ শনিবার
- ২৮ অগাস্ট-চতুর্থ রবিবার

অনলাইন পরিষেবা চালু থাকবে
যে ১৯ দিন বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে, সেই দিনগুলি ছাড়াও মাস জুড়েই ২৪ ঘন্টা সবকটি ব্যাঙ্কেরই অনলাইন পরিষেবা চালু থাকবে। যদিও এই ধরনের খবর নিয়ে তীব্র আপত্তি রয়েছে ব্যাঙ্ক কর্মীদের মধ্যে।












Click it and Unblock the Notifications