Bank Holidays in May 2023: মে মাসে ১১ দিন ছুটি ব্যাঙ্কে, একনজরে সম্পূর্ণ তালিকা

মে মাসে ব্যাঙ্কে বেশ কয়েকদিন ছুটি রয়েছে। সপ্তাহ শেষের ছুটি ধরে মে ২০২৩-এ অন্তত ১১ দিন বন্ধ থাকতে চলেছে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। যেসব গ্রাহক মাসের বিভিন্ন সময়ে ব্যাঙ্কে যান, তাঁরা একবার ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে তাঁদের ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই করে রাখতে পারেন।

কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী, ২০২৩-এর মে মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই ১১ দিন ছুটি সব রাজ্যে একই সময়ে হবে না। ব্যাঙ্কের কোনও শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম এবং অন্য পরিষেবা ২৪ ঘন্টাই পেয়ে থাকেন।

মে মাসে ব্যাঙ্কের ছুটি, একনজরে

বাংলা, মহারাষ্ট্র, কর্নাটক, অসম, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বিহার ও গোয়ার মতো রাজ্যগুলিতে ১ মে সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৫ মে বুদ্ধ পূর্ণিমার কারণে ব্যাঙ্ক তবন্ধ থাকবে নয়াদিল্লি, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম এবং হিমাচল প্রদেশে।

মে ১, সোমবার: মহারাষ্ট্র দিবস এবং মে দিবস উপলক্ষে মহারাষ্ট্র, কর্নাটক,অসম, কেরল, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, বিহার ও গোয়ায় ব্যাঙ্ক বন্ধ
মে ৫, শুক্রবার: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নয়াদিল্লি, উত্তর প্রদজেশ, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, জম্মু, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ
মে ৯, মঙ্গলবার: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে ছুটি
মে ১৬, মঙ্গলবার: সিকিম দিবস উপলক্ষে ছুটি
মে ২২, সোমবার: মহারাণা প্রতাপ জয়ন্তী উপলক্ষে সিমলায় ব্যাঙ্কে ছুটি

মে মাসে ব্যাঙ্কের ছুটি, একনজরে

মে ৭ : রবিবার (সপ্তাহ শেষের ছুটি)
মে ১৩: মাসের দ্বিতীয় শনিবার(সপ্তাহ শেষের ছুটি)
মে ১৪ : রবিবার ((সপ্তাহ শেষের ছুটি)
মে ২১: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)
মে ২৭: মাসের চতুর্থ শনিবার (সপ্তাহ শেষের ছুটি)
মে ২৮: রবিবার (সপ্তাহ শেষের ছুটি)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের ছুটির দিনগুলিকে তিনভাগে ভাগ করে থাকে। এর মধ্যে রয়েছে হলিডে আন্ডার নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+