ব্যাঙ্কে ইদের ছুটিতে শহর ভাগ! ২১ ও ২২ এপ্রিল দুদিন ভিন্ন ভিন্ন জায়গায় ইদ-উল-ফিতর পালন, একনজরে তালিকা

এবার ইদের ছুটি ২২ এপ্রিল শনিবার। ওইদিন দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুসারে ইদের ছুটি শনিবার। তবে দেশে কিছু জায়গায় ইদের ছুটি শুক্রবার। সেই কারণে বেশ কিছু জায়গায় ২১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে। উদাহরণ স্বরূপ, জম্মুতে যেখানে ছুটি ২১ এপ্রিল, কাশ্মীরে ছুটি ২২ এপ্রিল।

২১ এপ্রিল যেসব শহর তথা রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে, সেগুলি হল আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবন্তপুরম।

bank

যেসব রাজ্য বা শহরে ইদের ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে সেগুলি হল, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইম্ফল, জলপুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বই, নাগপুর, দিল্লি, পানাজি, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, শ্রীনগর।

আরবিআই ব্যাঙ্কের জন্য সারা বছরের ছুটি একইসঙ্গে ঘোষণা করে। সেখানে ছুটিগুলিকে তিনভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে রয়েছে নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে এবং ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস। এই তিন ধাপে ছুটি সব ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। সরকারি, বেসরকারি, বিদেশি, কোঅপরেটিভ কিংবা আঞ্চলিক, সবার ক্ষেত্রেই এক।

bank

এপ্রিলেই সব মিলিয়ে ব্যাঙ্কে ১৫ দিন ছুটি রয়েছে। তবে সেই ছুটি সব রাজ্যে এক সময় নয়। নির্দিষ্ট ছুটি বাদ দিয়ে উৎসবের ছুটি একেক রাজ্যে একেক দিনে পড়ে। তবে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা ২৪ ঘন্টাই পেয়ে থাকেন।

ব্যাঙ্কে গিয়ে কাজ সেরে ফেলার জন্য ব্যাঙ্কগুলির তরফে গ্রাহকদের সেখানে যাওতার আগে ছুটির তালিকা দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+