জালিয়াতি হয়েছে আরও ১৩০০ কোটি টাকা, নতুন করে অভিযোগ পিএনবির

১১,৪০০ কোটি টাকা নয়, আরও ১৩০০ কোটি টাকা জালিয়াতি হয়েছে বলে সোমবার দাবি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি। এমন আশঙ্কার কথাই জানিয়েছে এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক।

১১,৪০০ কোটি টাকা নয়, আরও ১৩০০ কোটি টাকা জালিয়াতি হয়েছে বলে সোমবার দাবি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি। এমন আশঙ্কার কথাই জানিয়েছে এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক।

জালিয়াতি হয়েছে আরও ১৩০০ কোটি টাকা, নতুন করে অভিযোগ পিএনবির

ব্যাঙ্কিং সেক্টরে এই জালিয়াতি দেশের অন্যতম বড় প্রতারণা বলে ইতিমধ্যেই আখ্যা পেয়েছে। তার উপরে টাকার অঙ্ক আরও ১৩০০ কোটি বাড়লে গুরুত্ব ও কেলেঙ্কারির বহরও অনেক বেড়ে যাবে বলে মনে করছেন বিশেজ্ঞরা।

গত ১৪ ফেব্রুয়ারি পিএনবি ব্যাঙ্কিং কেলেঙ্কারির খবর সামনে আনে। জানায়, নীরব মোদী ও তার সঙ্গীরা জাল উপায়ে ব্যাঙ্ক থেকে লেটার অফ আন্ডারটেকিং হাতিয়ে অন্য ব্যাঙ্ক থেকে পিএনবির নাম করে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন। তারপর সারা দেশে শোরগোল পড়ে যায়। তারপর সোমবার নতুন করে ১৩০০ কোটি টাকার দুর্নীতির কথা বলা হয়েছে।

পিএনবি কর্তৃপক্ষ বলেছেন, আমরা জানাতে চাই যে অবৈধ লেনদেনের অঙ্ক আরও কোটি বেড়ে যেতে পারে। বর্তমান এক্সচেঞ্জ রেট অনুযায়ী তা ১৩২৩ কোটি টাকা হতে পারে।

প্রসঙ্গত, নীরব মোদী ও মেহুল চোকসি পিএনবি প্রতারণা করে বিদেশের মাটিতে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। নিজেদের সংস্থার কর্মীদেরও অন্যত্র কাজ করতে বলে দায় ঝেড়ে পিএনবিকে এই অবস্থার জন্য দায় চাপিয়েছেন দুজনে। ভারত সরকার দুজনকেই দেশে ফেরানোর তোড়জোড় করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+