Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুদের হার বাড়াচ্ছে SBI, বন্ধ হচ্ছে এই সমস্ত চেকবইয়ের ব্যবহার! ১লা অক্টোবর থেকে এই পাঁচ নিয়মে বড়সড় রদবদল

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর আপডেট (bank account mobile number updation) করতে বলা হয়েছে। শুধু তাই নয়, Demat Account অ্যাকাউন্ট থাকলে এই সময়সীমার মধ্যে KYC করে নেওয়ার কথা বলা হয়েছে

5 Bank Rules to Change from 1st october: হাতে আর কয়েকটা দিন। ১লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের সঙ্গে জড়িত বেশ কয়েকটি নিয়ম।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর আপডেট (bank account mobile number updation) করতে বলা হয়েছে। শুধু তাই নয়, Demat Account অ্যাকাউন্ট থাকলে এই সময়সীমার মধ্যে KYC করে নেওয়ার কথা বলা হয়েছে।

যদি এই সময়সীমার মধ্যে আপনি এই কাজ না করেন তাহলে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হবে আপনাকে। শুধু তাই নয়, ব্যাঙ্ক থেকে নতুন চেক বই নিতে হবে।

যে চেক বই রয়েছে এই মুহূর্তে তা ১লা অক্টোবর থেকে আর ব্যবহার করা যাবে না।

ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে KYC করতে হবে

ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে KYC করতে হবে

সমস্ত ডিম্যাট (demat KYC Update) এবং ট্রেডিং অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করতে হবে। আর এই কাজ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চলতি মাসের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধও করে দেওয়া হতে পারে ওই অ্যাকাউন্ট।

শুধু তাই নয়, KYC আপডেট না করালে বিনিয়োগকারী স্টক মার্কেটে ট্রেডিং করতে পারবে না। পাশাপাশি শেয়ার ট্রান্সফার পর্যন্ত হবে না। প্রথমে এই কাজ করার সময়সীমা ছিল ৩১ জুলাই ২০২১ সাল পর্যন্ত। কিন্তু ৩০ জুলাই নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে এই সময়সীমা আরও একবার বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ফলে এই সময়সীমার মধ্যে এই অ্যাকাউন্টের সঙ্গে দ্রুত KYC করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

সিনিয়র সিটিজেনদের FD এর উপর অতিরিক্ত সুদ পাওয়া যাবে

সিনিয়র সিটিজেনদের FD এর উপর অতিরিক্ত সুদ পাওয়া যাবে

দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI Senior Citizen দের জন্যে একগুচ্ছ সুবিধাজনক স্কিমের ব্যবস্থা করেছে। তেমনই SBI সিনিয়র সিটিজেনদের জন্যে নয়া Wecare নামে নতুন ডিপোজিট স্কিম শুরু করেছে। এই স্কিমে সিনিয়র সিটিজেন্স है. (Senior Citizen fixed deposit interest) মানুষের সাধারণের থেকে অনেকটেই অতিরিক্ত সুদ দেওয়া হবে। যদি আপনি এই স্কিমের মাধ্যমে পাঁচ বছর কিংবা অতিরিক্ত সময়ের জন্যে যদি Fixed Deposit করেন তাহলে তাতে 0.8 শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এতে 0.3 শতাংশ সুদও রয়েছে। যদি এই যোজনার মাধ্যমে পাঁচ বছরের জন্যে বিনিয়োগ করেন তাহলে আপনি মোট 6.2 শতাংশ হার পর্যন্ত সুদ পেতে পারেন।

চেক বইয়ের পরিবর্তন

চেক বইয়ের পরিবর্তন

এছাড়াও Punjab National Bank তাঁদের গ্রাহকদের জন্যে বেশ কিছু রদবদল নিয়ে এসেছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, orental Bank of commerce এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেকবই আর চলবে না। আগামী ১লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই সমস্ত চেকবই। যদি আপনার কাছে এখনও এই দুই ব্যাঙ্কের চেক বই থাকে তাহলে এখনই নতুন চেক বইয়ের জন্যে আবেদন করুন। আর তা করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। নতুন বইয়ের মাধ্যমে লেনদেন করলে কোনও সমস্যা হবে না।

অক্টোবর থেকে অটোডেবিট পেমেন্ট আটকে যেতে পারে

অক্টোবর থেকে অটোডেবিট পেমেন্ট আটকে যেতে পারে

দেশব্যাপী ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করতে আরবিআই-এর তরফে অতিরিক্ত ফ্যাক্টর প্রমাণীকরণ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন পেমেন্টে গ্রাহকদের স্বার্থ এবং সুবিধার কথা মাথায় রেখে এবং জালিয়াতি থেকে রক্ষা করার জন্য এএফএ ব্যবহার করে একটি কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। তবে আইবিএ-র আবেদনের প্রেক্ষিতে এর বাস্তবায়নের সময়সীমা পিছিয়ে দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ব্যাঙ্কগুলির পরিকাঠামো তৈরির জন্যই এই সময়সীমা বাড়ানো হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+