Bank Holidays in September 2023: সেপ্টেম্বরে ব্যাঙ্কে ১৫ দিন ছুটি, একনজরে সম্পূর্ণ তালিকা
কোনও গ্রাহক যদি সেপ্টেম্বরে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেপ্টেম্বরে ব্যাঙ্কের ছুটির কথা অবশ্যই জানতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in September 2023)।
দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। সেপ্টেম্বর মাস সেই তালিকার বাইরে নয়। সে ব্যাপারে ব্যাঙ্কের গ্রাহককে অবশ্যই জানা উচিত, সেপ্টেম্বরের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

নিচে সেপ্টেম্বর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা শেয়ার করা হচ্ছে। সেই ছুটির তালিকায় দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in September 2023)
- সেপ্টেম্বর ৩: রবিবার
- সেপ্টেম্বর ৯: দ্বিতীয় শনিবার
- সেপ্টেম্বর ১০: রবিবার
- সেপ্টেম্বর ১৭: রবিবার
- সেপ্টেম্বর ২৩: চতুর্থ শনিবার
- সেপ্টেম্বর ২৪: রবিবার
বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in August 2023), সেগুলি হল
- সেপ্টেম্বর ৬: বুধবার, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী
- সেপ্টেম্বর ৭: বৃহস্পতিবার, জন্মাষ্টমী
- সেপ্টেম্বর ১৮: সোমবার, বিয়ানক চতুর্থী
- সেপ্টেম্বর ১৯: মঙ্গলবার, গণেশ চতুর্থী
- সেপ্টেম্বর ২২: শুক্রবার, শ্রী নারায়রণ গুরু সমাধি দিবস
- সেপ্টেম্বর ২৩: শনিবার, মহারাজা হরি সিং-এর জন্মদিন
- সেপ্টেম্বর ২৫: সোমবার, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী
- সেপ্টেম্বর ২৭: বুধবার, মিলাদ-ই-শেরিফ-নবি মহম্মদের জন্মদিন
- সেপ্টেম্বর ২৮: বৃহস্পতিবার, ঈদ-ই-মিলাদ
- সেপ্টেম্বর ২৯: শুক্রবার, ঈদ-ই-মিলাদ
ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in September 2023) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না।












Click it and Unblock the Notifications