Bank Holidays in July: টানা ছয়দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কাজ করার থাকলে এখনই সেরে নিন
জুলাই মাসে দীর্ঘ ছুটি ব্যাঙ্কিং সেক্টরে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই জুলাই মাসের জন্য ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে মোট ১৫টি ছুটি রয়েছে জুলাইয়ে। ৯ জুলাই থেকে গণনা করা হচ্ছে
জুলাই মাসে দীর্ঘ ছুটি ব্যাঙ্কিং সেক্টরে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই জুলাই মাসের জন্য ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে মোট ১৫টি ছুটি রয়েছে জুলাইয়ে। ৯ জুলাই থেকে গণনা করা হচ্ছে এই ছুটির। ৯টি ছুটি থাকবে রাজ্য-ভিত্তিক ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠানের এবং বাকি ৫টি নিয়মিত সাপ্তাহিক ছুটি।
তবে অনেক ক্ষেত্রে এই ছুটিগুলি কেবলমাত্র রাজ্যভিত্তিক এবং একই দিনে সমস্ত রাজ্যের জন্য এই ছুটি থাকবে না। এই ছুটির বেশিরভাগ বিভিন্ন রাজ্যে আলাদা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে ঘটে। এক্ষেত্রে ওভারল্যাপ হয় খুব কম সময়ই।

কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ
তবে আগামীকাল ১৬ তারিখ থেকে লম্বা ছুটি শুরু হচ্ছে। তবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন এই ছুটির তালিকা। ১৬ তারিখ দেরাদুনে হারেলা পুজো অনুষ্ঠিত হবে। ফলে সেদিন ওই রাজ্যে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৭ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা এবং শিলংয়ে। তিরত সিং দিবস এবং খারচি পুজো অনুষ্ঠিত হবে এই দুই রাজ্যে। ১৮ তারিখ রবিবার। সেদিন গোটা দেশেই সমস্ত জায়গাতে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। গ্যাংটকে ব্যাঙ্ক ছুটি থাকবে ১৯ তারিখ। কারণ সেদিন গুরু রিমপোচে থাংকার দিবস পালন করা হবে। বাকরিদের কারণে ২০ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে জম্মু, কোচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে। তবে এর পরের দিনে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা। ২১ তারিখ ইদ-অল-আধা পালিত হবে দেশজুড়ে। তবে কয়েকটি রাজ্যে অবশ্য ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক হবে।

জুলাই মাসে ব্যাঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকা
জুলাই মাসে ব্যাঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকা
১) ১০ জুলাই, দ্বিতীয় শনিবার (উইকএন্ড)
২) ১১ জুলাই, রবিবার (উইকএন্ড)
৩) ১২জুলাই, সোমবার রথযাত্রা (ভুবনেশ্বর)
৪) ১৩ জুলাই, মঙ্গলবার ভানু জয়ন্তী (গ্যাংটক)
৫) ১৪ জুলাই, বুধবার দ্রুকপা শেচি (গাংটক)
৬) ১৬ জুলাই, বৃহস্পতিবার হরেলা পূজা (দেরাদুন)
৭) ১৭ জুলাই, শনিবার ইউ তিরোট দিবস/খড়চি পূজা (আগরতলা, শিলং)
৮) ১৮ জুলাই, রবিবার (উইকএন্ড)
৯) ১৯ জুলাই, সোমবার গুরু রিম্পাচে থুংকার শেচু (গাংটক)
১০) ২০ জুলাই, মঙ্গলবার বাক্রিড (জম্মু, কোচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম)
১১) ২১ জুলাই, বুধবার ইদ-উল-আজহা (আইজল, ভুবনেশ্বর, গাংটোক, কোচি এবং তিরুবন্তপুরম বাদে প্যান-ইন্ডিয়া)
১২) ২৪ জুলাই, চতুর্থ শনিবার (উইকএন্ড)
১৩) ২৫ জুলাই, রবিবার (উইকএন্ড)
১৪) ৩১ জুলাই শনিবার কের পূজা (আগরতলা)

রাজ্যে শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে শনিবার বন্ধ থাকে সমস্ত ব্যাঙ্ক পরিষেবা। সেই মতো শনিবার এবং রবিবার বাংলাতে বন্ধ থাকছে ব্যাঙ্ক। তবে এক্ষেত্রে এটিএম পরিষেবা খোলা থাকছে।












Click it and Unblock the Notifications