Bank Holidays in July 2023: জুলাইয়ে ব্যাঙ্কে ১৫ দিন ছুটি, একনজরে সম্পূর্ণ তালিকা
জুলাই মাসে ব্যাঙ্কে অনেকগুলি ছুটি রয়েছে। সপ্তাহ শেষের ছুটি ধরে জুলাই ২০২৩-এ অন্তত ১৫ দিন বন্ধ থাকতে চলেছে সরকারি বেসরকারি ব্যাঙ্কগুলি। যেসব গ্রাহক মাসের শুরুতে কিংবা বিভিন্ন সময়ে ব্যাঙ্কের পরিষেবা নিতে যান, তাঁরা ব্যাঙ্কের জুলাইয়ের ছুটির তালিকা (Bank Holidays in July 2023) দেখে নিজেদের পরিকল্পনা করতে পারেন।
জুলাই মাসে শনিবার ও রবিবার বাদ দিয়ে আট দিন ছুটি রয়েছে (Bank Holidays in July 2023)। গুরু হরগোবিন্দ সিং-এর জন্মদিন দিয়ে যার শুরু হচ্ছে এবং ৩১ জুলাই শহিদ দিবসের ছুটি দিয়ে যার শেষ হবে। এইসব ছুটি বিভিন্ন রাজ্যের সব ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য।

ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in July 2023),
জুলাই ২: রবিবার
জুলাই ৮: দ্বিতীয় শনিবার
জুলাই ৯: রবিবার
জুলাই ১৬: রবিবার
জুলাই ২২: চতুর্থ শনিবার
জুলাই ২৩: রবিবার

বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in July 2023), সেগুলি হল
জুলাই ৫: বুধবার, গুরু হরগোবিন্দ সিং জয়ন্তী (জম্মু ও শ্রীনগর)
জুলাই ৬: বৃহস্পতিবার, MHIP দিবস (মিজোরাম)
জুলাই ১১: মঙ্গলবার, কের পুজো (ত্রিপুরা)
জুলাই ১৩: বৃহস্পতিবার, ভানু জয়ন্তী (সিকিম)
জুলাই ১৭: সোমবার, U Triot Sing Day (মেঘালয়)
জুলাই ২১: শুক্রবার, দ্রুপপা সেজি (গ্যাংটক)
জুলাই ২৯: শনিবার, মহরম (প্রায় সব রাজ্যেই)
জুলাই ৩১: সোমবার, শহিদ দিবস (পঞ্জাব ও হরিয়ানা)

কারও যদি জরুরি কাজ থাকে, তাহলে ব্যাঙ্কের ছুটি (Bank Holidays in July 2023) দিন আগে থেকে দেখে নিয়ে করতে পারেন। তবে ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকবে না।












Click it and Unblock the Notifications