Bank Holidays in August 2023: অগাস্টে ব্যাঙ্কে ১৪ দিন ছুটি, একনজরে সম্পূর্ণ তালিকা
কোনও গ্রাহক যদি অগাস্টে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করার পরিকল্পনা করে থাকেন, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলি অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে। এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং চারটি রবিবার রয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ অগাস্ট মঙ্গলবার। একনজরে ছুটির তালিকা (Bank Holidays in August 2023)।
অগাস্ট মাসে শনিবার ও রবিবার বাদ দিয়ে আট দিন ছুটি রয়েছে (Bank Holidays in August 2023)। টেন্ডং লো রাম ফাত দিয়ে যার শুরু হচ্ছে আর ৩১ অগাস্ট রাখি বন্ধন দিয়ে যাক শেষ হবে। এইসব ছুটি বিভিন্ন রাজ্যের সব ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য।

ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in August 2023)
- অগাস্ট ৬: রবিবার
- অগাস্ট ১২: দ্বিতীয় শনিবার
- অগাস্ট ১৩: রবিবার
- অগাস্ট ২০: রবিবার
- অগাস্ট ২৬: চতুর্থ শনিবার
- অগাস্ট ২৭: রবিবার
বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in August 2023), সেগুলি হল
- অগাস্ট ৮: মঙ্গলবার, টেন্ডং লো রাম ফাত, গ্যাংটক
- অগাস্ট ১৫: মঙ্গলবার, স্বাধীনতা দিবস উপলক্ষে সারা ভারতে সব ব্যাঙ্কের ছুটি
- অগাস্ট ১৬: বুধবার, পার্সি নববর্ষ উৎসব, বেলাপুর, মুম্বই, নাগপুর জোনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
- অগাস্ট ১৮: শুক্রবার, শঙ্করদেবের তিথি উপলক্ষে গুয়াহাটি জোনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
- অগাস্ট ২৮: সোমবার, প্রথম ওনাম উপলক্ষে, কোচি ও ত্রিবান্দ্রমের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
- অগাস্ট ২৯: মঙ্গলবার, তিরুনম উপলক্ষে কোচি ও ত্রিবান্দমের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে
- অগাস্ট ৩০: বুধবার রাখী বন্ধন উপলক্ষে জয়পুর ও সিমলা জোনের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে
ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in August 2023) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না।












Click it and Unblock the Notifications