Bank FD Rate: নতুন বছরের শুরুতে FD-তে আকর্ষণীয় সুদের হার!রাষ্ট্রায়ত্ত-বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে প্রতিযোগিতা
Bank FD Rate: নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরের শুরুতে অনেকেই খোঁজেন কোনও ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে কিনা। এব্যাপারে সুখবর রয়েছে। অনেক বড় ব্যাঙ্ক বছরের শুরুতে বর্ধিত সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোনও কোনও ব্যাঙ্ক নতুন বছর শুরুর কারণে ফিক্সড ডিপোজিটে বিশেষ সুদের হার চালু করেছে। কোনও কোনও ব্যাঙ্ক আবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে।
ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধিতে যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিএনপি, এসবিআইয়ের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে, ঠিক তেমনই রয়েছে আইসিআইসিআইয়ের মতো বেসরকারি ব্যাঙ্কও। একনজরে দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার কত?

এসবিআই (SBI FD Rate)
দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সাত থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে তিন থেকে ৩.৫০ শতাংশ সুদের হারের সুবিধা দিচ্ছে। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের এফডির ক্ষেত্রে সুদের হার ৪.৫ থেকে ৪.৭৫ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিনের এফডিতে সুদের হার ৫.২৫ থেকে ৫.৭৫ শতাংশ। তবে এক থেকে ২ বছরের এফডির ক্ষেত্রে সুদের হারের কোনও পরিবর্তন করেনি এসবিআই। সাধারণ গ্রাহকদের জন্য এক থেকে ২ বছরের এফডিতে সুদের হার ৭ শতাংশ, তিন থেকে ৫ বছরের এফডিতে সুদের হার ৬.৭৫ শতাংশ এবং ৫ থেকে ১০ বছরের এফডিতে সুদের হার ৬.৫০ শতাংশ।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India FD Rate)
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নববর্ষ উপলক্ষে সুপার স্পেশাল এফডি স্কিম চালু করেছে। এই স্কিমের অধীনে গ্রাহকরা ১৭৫ দিনের জন্য আমানতের ওপরে ৭.৫০ শতাংশ সুদ পাচ্ছেন। এই স্কিমটি শুরু হয়েছে পয়লা জানুয়ারি. ২০২৪ থেকে।
পিএনবি (PNB FD Rate)
রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুই কোটি টাকার কম এফডি স্কিমে সুদের হার বাড়িয়েছে। ১৮০ থেকে ২৭০ দিনের জন্য এফডিতে সুদের হার এক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এক্ষেত্রে সাধারণ নাগরিকরা ছয় শতাংশ হারে সুদের সুবিধা পাচ্ছেন। ২৭১ দিন থেকে এক বছরের এফডিতে সুদের হার ৪৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে পিএনবি। এক্ষেত্রে সাধারণের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ। ৪০০ দিনের এফডিতে সুদের হার ৬.৮০ শতাংশের পরিবর্তে ৭.২৫ শতাংশ দেওয়া হচ্ছে।
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda FD Rate)
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদা ২৯ ডিসেম্বর থেকে গ্রাহকদের জন্য সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক অফ বরোদার এক থেকে দু'বছরের এফডিতে সুদের হার ৬.৮৫ শতাংশ। দুই থেকে তিন বছরের এফডিতে সুদের হার ৭.২৫ শতাংশ, তিন থেকে ১০ বছরের এফডিতে সুদের হার ৬.৫০ শতাংশ।
ডিসিবি ব্যাঙ্ক (DCB Bank FD Rate)
বেসরকারি ডিসিবি ব্যাঙ্ক নতুন বছরে গ্রাহকদের জন্য বেশি হারে সুদের সুবিধা দিচ্ছে। বারো মাস থেকে বারো মাস দশ দিনের এফডিতে সুদের হার ৭.১৫ শতাংশের পরিবর্তে ৭.৮৫ শতাংশ করেছে।
অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank FD Rate)
বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্ক নতুন বছরে এফডিতে সুদের হার বৃদ্ধি করেছে। এক বছর থেকে পনেরো মাসের এফডিতে সুদের হার ৭.১০ শতাংশ। আর পনেরো মাসের কম মেয়াদের স্কিমগুলিতে এই ব্যাঙ্ক ৪.৭৫ শতাংশ থেকে ছয় শতাংশ সুদ দিচ্ছে।
আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank FD Rate)
বেসরকারি আইসিআইসিআই ব্যাঙ্কও নতুন বছরে সুদের হার বৃদ্ধি করেছে। ৩৮৯ দিনের বিশেষ এফডিতে সুদের হার ৬.৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.২৫ শতাংশ করেছে। এছাড়া ৬১ দিন থেকে ৯০ দিনের এফডির ক্ষেত্রে সুদের হার ৪.৫০ শতাংশের পরিবর্তে ছয় শতাংশ, ৯১ দিন থেকে ১৮৪ দিনের এফডির ক্ষেত্রে সুদের হার ১৮৫ দিন থেকে ২৭০ দিনের এফডিতে সুদের হার ৫.৭৫ শতাংশ, ৩৯০ দিনের এফডিতে সুদের হার ৬.৭৫ শতাংশ, ৩৯০ থেকে ১৫ মাসের এফডিতে সুদের হার ৬.৭০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.২৫ শতাংশ করেছে তারা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications