ব্যাঙ্ক এফডি না পিপিএফ, পোস্ট অফিস ডিপোজিট না সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সর্বোচ্চ রিটার্ন দেয় কোনটি?
আরবিআই আগামী সপ্তাহে রেপো রেট অপরিবর্তির রাখবে বলে আশা করা হচ্ছে। সরকার পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা-সহ বেশিরভাগ স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রেখেছে।
শুধুমাত্র পোস্ট অফিসের ৫ বছরের আমানতে সুদের হার ৬.৫ শতাংশ থেকে ৬.৭ শতাংশ করা হয়েছে।

অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৩-এ স্বল্প সঞ্চয়ে সুদের হার
- সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশ
- ১,২,৩ ও ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে সুদের হার যথাক্রমে ৬.৯, ৭, ৭ ও ৭.৫ শতাংশ।
- পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮.২ শতাংশ
- মান্থলি ইনকাম স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ
- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৭ শতাংশ
- পিপিএফ-এ সুদের হার ৭.১ শতাংশ
- কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৭.৫ শতাংশ
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮ শতাংশ
ব্যাঙ্ক এফডিতে সর্বশেষ সুদের হার
আমানতের মেয়াদ ও আমানতকারীর বয়সের ওপরে নির্ভর করে ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতের ওপরে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক এফডিতে বার্ষিক ৭.৬ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পিএনবি বছরে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এসবিআই এফডিতে বার্ষিক ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে।
স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রতি তিন মাসের শেষে পর্যালোচনা করা হয়। সেই অনুযায়ী পরবর্তী তিনমাসের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০ জুন, ২০২৩-এর আগের পর্যালোচনায় সরকার বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছিল।












Click it and Unblock the Notifications