Bandhan Bank: বন্ধন ব্যাঙ্ক মহিলাদের আকৃষ্ট করতে আনল অবনী, প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে জোড়া উপহার

Bandhan Bank: বন্ধন ব্যাঙ্ক তাদের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মহিলাদের জন্য চালু করল বিশেষ সেভিংস অ্যাকাউন্ট অবনী। সেই সঙ্গে নতুন কাস্টমার লয়াল্টি প্রোগ্রাম 'বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস' চালু করা হলো।

এর মাধ্যমে 'ডিলাইট পয়েন্টস' সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। তা ব্যবহার করা যাবে কেনাকাটার কাজে। পাশাপাশি একাধিক বিশেষ অফার উপভোগ করাও যাবে এর মাধ্যমে।

Bandhan Bank

অবনী সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে গ্রাহকরা একটি বিশেষ ডেবিট কার্ড পাবেন। সেটির মাধ্যমে বিনামূল্যে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেস, ১০ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, সাড়ে তিন লক্ষ টাকার হারানো কার্ডের লায়াবিলিটি এবং বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের কেনাকাটায় আকর্ষণীয় সুবিধা মিলবে।

অবনীতে বার্ষিক লকার ভাড়ার উপর, গোল্ড লোনের প্রসেসিং ফিতে এবং বিউটি ও ওয়েলনেস প্রোডাক্টের উপরও মিলবে আকর্ষণীয় ছাড়। বন্ধন ব্যাঙ্ক ডিলাইটসে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, কার্ড লেনদেন, ফান্ড ট্রান্সফার ইত্যাদির জন্য ডিলাইট পয়েন্টস অর্জন করতে পারেন।

এই কর্মসূচির মাধ্যমে গ্রাহকরা ডিলাইট পয়েন্টস রিডিম করে ভ্রমণ ও থাকার ব্যবস্থা, পণ্য, বিনোদন-সহ একাধিক পুরস্কার ও নানাবিধ এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। ডিলাইট পয়েন্টস, এয়ার মাইলস-এও পরিবর্তন করতে পারবেন।

ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা অন্তর্বর্তীকালীন চিফ এগজিকিউটিভ অফিসার রতন কুমার কেশ বলেন, মহিলারা সব সময় আমাদের সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ব্যাঙ্কের সাফল্যে অবদান রেখেছেন। আমাদের নারী গ্রাহকদের প্রতি সম্মান হিসেবে, ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবসে মহিলাদের জন্য বিশেষভাবে প্রস্তুত অবনী আনার উদ্যোগ নিলাম। আর বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস হলো আমাদের গ্রাহকদের কাছ থেকে পাওয়া আস্থা ও সমর্থনের জন্য উপহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+