Bandhan Bank: বন্ধন ব্যাঙ্ক থেকেই পেনশন তোলা যাবে, মিলল রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন
Bandhan Bank: বন্ধন ব্যাঙ্কের মুকুটে যোগ হলো নয়া পালক। খুশির খবর পেনশনভোগীদের জন্যও। রিজার্ভ ব্যাঙ্কের নয়া ঘোষণায় এবার তাঁদের কাছেও খুলে গেল নতুন বিকল্প।
বন্ধন ব্যাঙ্ক এতদিন পেনশন বিতরণ করতে পারতো না। যদিও আজই এই ব্যাঙ্ককে পেনশন বিতরণের ক্ষমতা দিল রিজার্ভ ব্যাঙ্ক। পেনশন বিতরণ প্রক্রিয়া চালু করার জন্য শীঘ্রই সিপিএও (CPAO) অফিসের সঙ্গে কাজ করা শুরু করবে ব্যাঙ্কটি।

বন্ধন ব্যাঙ্কের তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দ্রুত উন্নয়নশীল বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম বন্ধন ব্যাঙ্ক পেনশনভোগী সাধারণ নাগরিকদের পেনশন বিতরণের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস (CPAO)-এর পক্ষ থেকে একটি অনুমোদিত পেনশন বিতরণ ব্যাঙ্ক হিসাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)দ্বারা নিযুক্ত হয়েছে ৷
এই অনুমোদনের ফলে ব্যাঙ্কটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যাঁরা অসামরিক মন্ত্রক/বিভাগে (রেলওয়ে, পোস্ট এবং প্রতিরক্ষা ব্যতীত), দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল, বিধানসভা ছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদের এবং সর্বভারতীয় পরিষেবা কর্মকর্তাদের পেনশন বিতরণ করার অধিকার লাভ করল।
একই সঙ্গে প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন প্রদান এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি/উপরাষ্ট্রপতিদের পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানেরও দায়িত্ব পেল বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের গভর্নমেন্ট বিজনেস বিভাগের প্রধান দেবরাজ সাহা বলেন, এই নতুন অনুমোদন ব্যাঙ্কের উপর সাধারণ মানুষের ক্রমবর্ধমান আস্থার প্রমাণ।

তাঁর কথায়, এটি আমাদের অবসরপ্রাপ্ত নাগরিকদের পেনশনের বিতরণে একটি কার্যকরী মুখ্য ভূমিকা পালন করবে, তাঁদের এই অবসরকালীন বছরগুলিতে তাদের আর্থিক সুস্থতায় সহয়তা করবে। আমরা এখন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আরও সহজ, সুরক্ষিত এবং দ্রুত পরিষেবা পরিবেশন করার জন্য ভালোভাবে প্রস্তুত। আমরা নিয়ন্ত্রকদের ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ কার্যভার আমাদের দিয়ে আমাদের উপর আস্থা রাখার জন্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications