Bajaj World’s first CNG bike: জুনেই বাইকের জগতে ঘটবে বিপ্লব! নাম ও দামে বড় পরিবর্তন

Bajaj World's first CNG bike: টু-হুইলারের জগতে বিপ্লব! বাজারে আসছে বিশ্বের প্রথম CNG বাইক (World's first CNG bike)। সব কিছু ঠিক থাকলে জুন মাসেই লঞ্চ করতে পারে। এমনটাই জানাচ্ছেন খোদ Bajaj এর এমডি রাজীব বাজাজ। সম্প্রতি Bajaj এর নতুন CNG bike টেস্টিং করা হয়।

আর সেই ছবিও প্রকাশ্যে আসে। প্লাটিনা বাইকটিকে CNG ভেরিয়েন্টে বাজাজ লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছিল। যদিও সম্প্রতি বাইকটির নয়া নাম সামনে আসছে।

Bajaj World s first CNG bike

  • Bajaj World's first CNG bike: জানেন কি নাম হতে পারে?

প্রকাশিত খবর, Bajaj এর নতুন CNG bike এর নাম হতে পারে 'Bruzer'। একেবারে 125 cc এর শক্তিশালী ইঞ্জিন বিশ্বের প্রথম CNG বাইকে থাকতে পারে বলে খবর। যদিও এই বিষয়ে অফিসিয়ালি Bajaj এর তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই নয়া এই বাইকের উপর থেকে পর্দা তুলতে পারে Bajaj। এই মডেলের বিষয়ে আরও বেশ কয়েকটি তথ্য রইল এই প্রতিবেদনে-

  • Bajaj World's first CNG bike: প্রকাশ্যে এল বাইক

রিপোর্ট অনুসারে Bajaj অটো খুব শীঘ্রই নয়া CNG bike প্রকাশ্যে আনতে পারে। আর তার আগে দফায় দফায় নয়া এই বাইকের টেস্টিং করছে দেশের অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থা। টেস্টিং চলাকালীন একাধিকবার নয়া এই সিএনজি বাইকের দেখা মিলেছে। বেশ কয়েকটি মডেলে Bajaj এর নতুন CNG bike প্রকাশ্যে আসতে পারে। সম্ভবত 102cc, 115cc এবং 124cc ইঞ্জিনে পেশ করতে পারে এই বাইক। এমনটাই মনে করা হচ্ছে।

পেট্রোল বাইকের তুলনায় CNG চালিত বাইক হবে অনেকটাই সাশ্রয়ী। দৈনিক চালানোর খরচও অনেক কম। টেস্টিংয়ের সময় যে বাইকটিকে দেখা গেছে সেটির বিষয়ে স্পষ্ট কিছু বোঝা যায়নি। কিন্তু LED হেডলাইট দেখা গেছে। এছাড়াও 5 স্পোক অ্যালয় হুইল দেখা গিয়েছে। সুরক্ষার বিষয়টি নজর রাখা হয়েছে।আর সে কারণে সিঙ্গল চ্যানেল ABS দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল স্পিডোমিটারও ব্যবহার করা হয়েছে।

  • Bajaj World's first CNG bike: কবে লঞ্চ হবে?

Bajaj Bruzer CNG ২০২৪ সালের ফেস্টিবল সিজনেই লঞ্চ করা হবে। এমনটাই দাবি করা হয়েছে। বাইকের দাম Platina কিংবা CT সিরিজের থেকে কিছুটা বেশি হতে পারে। Bajaj CNG bike এর দাম হতে পারে 80,000 থেকে 90,000 টাকার আশেপাশে। সিএনজি মোডে প্রতি কেজিতে 90km পর্যন্ত ছুটতে পারে নয়া এই বাইক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+