CNG বাইকের পর বড় ধামাকা Bajaj Auto-এর! Flex Fuel এ ছুটবে নয়া Pulsar NS160
Bajaj Pulsar NS160 Flex Fuel: বাইকের জগতে আরও এক বিপ্লব Bajaj অটোর। গত কয়েকদিন আগেই প্রথম CNG বাইক Bajaj Freedom 125 লঞ্চ করে সবাইকে চমকে দেয়। বর্তমানে দূষণ বড় চ্যালেঞ্জ। আর তা মোকাবিলায় ফ্লেক্স ফুয়েলের দিকে নজর দিয়েছে Bajaj।
India Bio-Energy And Tech Expo 2024 (IBET) -তে সংস্থা Pulsar NS160 লঞ্চ করল। যা কিনা Flex Fuel এ ছুটবে। Flex Fuel-কে ethanol বলা হয়। Bajaj জানিয়েছে Pulsar NS160 Flex Fuel আগামী বছর অর্থাৎ 2025 সালে বাজারে আসবে।

Bajaj Pulsar NS160 Flex Fuel: পেট্রোলের মতো শক্তি!
Bajaj Freedom 125 এর মতোই শক্তিশালী হবে Bajaj Pulsar NS160 Flex Fuel। নতুন এই বাইক E100 ফুয়েলে ছুটবে। যা কিনা 93.5% ethanol বেসড হবে। পেট্রোলে যেমন একটা বাইক শক্তি নিয়ে ছোটে, তেমনই ছুটবে নয়া বাজাজ পালসার।
Bajaj Pulsar NS160 Flex Fuel: ইথানল ফুয়েলের ব্যবহার বাড়ানো-
হু হু করে বাড়ছে পেট্রোলের খরচ, এই অবস্থায় গত কয়েক বছর ধরে ইথানল ফুয়েল নিয়ে কাজ করছে একাধিক ভারতের সংস্থা। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে একাধিকবার ইথানল জ্বালানি নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। আগামীদিনে এটাই যে ভবিষ্যৎ তাও মনে করিয়ে দিয়েছেন। সম্প্রতি মাহিন্দ্রা ইথানলে ছুটবে স্কোরপিও প্রকাশ্যে এনেছে। এবার Pulsar NS160 Flex Fuel লঞ্চ করল Bajaj।
TVS এর ইথানলের বাইক রয়েছে-
Bajaj অটোর (Bajaj Pulsar NS160 Flex Fuel) আগেই Apache RTR 200 Fi E100 Ethanol বাইক লঞ্চ করে TVS। যেটি কিনা 80% ইথানল এবং 20% পেট্রোলে চলার ক্ষমতা রাখে। কিন্তু TVS খুব একটা বাজার করতে পারেনি এই বাইকটির। ফলে Bajaj Pulsar NS160 Flex Fuel বাইকটি বাজার ধরতে পারবে কিনা সেটাই চ্যালেঞ্জ। যদিও সংস্থার দাবি, নয়া বাইক তরুণ প্রজন্মের মধ্যে ঝড় তুলবে।












Click it and Unblock the Notifications