Bajaj Platina চলবে এবার CNG-তে! এক ধাক্কায় অনেকটাই কমবে পরিবহণ খরচ

Bajaj Platina CNG: পেট্রোলের দাম হু হু করে বাড়ছে! এই অবস্থায় খুব শীঘ্রই Bajaj Platina এর CNG ভেরিয়েন্ট লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে প্রটোটাইপ তৈরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, LPG মডেল নিয়েও Bajaj কাজ করছে।

আর তা বাস্তব হলে পরিবহণ খরচ অনেকটাই কমে যাবে। এমনকি মেইনটেনেন্স খরচও অনেকটাই কম বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Bajaj Platina

  • Bajaj Platina CNG: ঔরঙ্গাবাদ প্ল্যান্টে উৎপাদন

অটোকার ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, Bajaj এর প্রথম CNG মোটরসাইকেল Platina হতে পারে। এর কোডনেম রাখা হয়েছে Bruiser E101। ২০২৪ এর মাঝামাঝি সময়ে এই ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে। যদিও এখনও পর্যন্ত দেশের সবথেকে বড় বাইক প্রস্তুতকারী সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Bajaj এর প্রথম CNG মোটরসাইকেলটি তৈরি হচ্ছে ঔরঙ্গাবাদ প্ল্যান্টে।

  • Bajaj Platina CNG: 90 km/h টপ স্পিড

বর্তমানে বাজারে Bajaj Platina 100 তে 102 cc এর ইঞ্জিন রয়েছে। এতে 90 km/h টপ স্পিড রয়েছে। বাইকে 7.9 PS এর পাওয়ার পাওয়া যায়। এই বাইকটি 4 স্পিড ট্রান্সমিশনের সঙ্গে বাজারে লঞ্চ করা হয়েছিল। Bajaj Platina 100 -তে সিঙ্গল পিস আরামদায়ক সিট দেওয়া রয়েছে। শুধু তাই নয়, চারটে অসাধারণ রঙে পয়াওয়া যায় Bajaj Platina। বাইকের ফ্রন্ট এবং পিছনে সুরক্ষার জন্যে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।

  • Bajaj Platina CNG: ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক

Bajaj Platina তে হ্যালোজেন হেডলাইট রয়েছে। যা বাইকটির লুকসকে আরও বাড়িয়ে তুলেছে। এছাড়াও বাইকে এয়ার কুল্ড ইঞ্জিন এবং এলআইডি DRL দেওয়া হয়েছে। এই স্মার্ট বাইকে 8.3 Nm এর টর্ক জেনারেট রয়েছে। বাইকে রয়েছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। রিয়ার-ভিউ মিররে একটি টিউবুলার সিঙ্গল-ক্র্যাডল ফ্রেম রয়েছে। রয়েছে স্টাইলিস টর্ন ইন্ডিকেটর। রয়েছে আরও আধুনিক ফিচার। যা Hero Splendor Plus, Hero HF Deluxe এবং Honda Shine 100 কে টক্কর দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+