Bajaj CNG Motorcycle: বাজাজের নয়া Pulsar কী CNG-তে চলবে? ভারতের রাস্তায় বিপ্লব ঘটাবে নয়া ঘোষণা
Bajaj CNG Motorcycle: বাইকের বাজারে নিজের জায়গা শক্ত করেছে দেশের বাইক প্রস্তুতকারী সংস্থা বাজাজ অটো (Bajaj Auto)। ইতিমকধ্যে সংস্থার তৈরি পালসার কিংবা একাধিক বাইক রাইডার পছন্দের তালিকায় প্রথমেই থাকে।
তবে এবার বাইকের দুনিয়ায় কার্যত বিপ্লব ঘটাতে চায় বাজাজ অটো। ইতিমধ্যে সে বিষয়ে আগেই ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।

Bajaj CNG Motorcycle: ভারতের রাস্তায় ঘটবে বিপ্লব
আর সে লক্ষ্য নিয়েই এবার ভারতের রাস্তায় সিএনজি মোটরসাইকেল (Bajaj CNG Motorcycle) লঞ্চ করতে চলেছে বাজাজ (Bajaj)। সংস্থার তরফে রাজীব বাজাজ (MD) সিএনজিতে চলবে এমন বাইক নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন এক বার্তায়।
এমনকি ফের একবার পালসার (Bajaj Pulsar) সংস্থা লঞ্চ করতে পারে বলেও জানিয়েছেন সংস্থার এমডি। একই সঙ্গে বাইকের উপর জিএসটি যাতে ১৮ শতাংশ করা হয় সেই আবেদনও রাজীব বাবাব কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারমণের কাছে জানিয়েছেন।
Bajaj CNG Motorcycle: পরিবহণ খরচ কমবে
সংস্থার এমডি রাজীব বাজাজ জানিয়েছেন, পরিবহণ খরচ কমাতে সিএনজি বাইক (Bajaj CNG Motorcycle) সাহায্য করবে। যেভাবে পেট্রোল কিংবা ডিজেলের দাম বাড়ছে সেখানে সিএনজি বাইক রিফুয়েলিং অনেক সহজ হবে বলেও মনে করা হচ্ছে। এমনকি ইলেকট্রিক বাইকের মতো রেঞ্জ নিয়েও বাইক রাইডারকে চিন্তা করতে হবে না বলে জানাচ্ছে বাজাজ অটো (Bajaj Auto)।
Bajaj CNG Motorcycle: সিএনজি বাইক
বাজাজের সিএনজি বাইক (Bajaj CNG Motorcycle) পঞ্চ করার বিষয়টি নতুন নয়। ১৭ বছর আগে, ২০০৬ সাল থেকে বাজাজ এমন একটি বাইকের উপর কাজ করছে যা পেট্রোলের পাশাপাশি সিএনজিতে চলবে না বলেও ইঙ্গিত দিয়েছেন রাজীব বাজাজ। ডুয়েল ফুয়েল টেকনোলজি এই বাইকে থাকতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
Bajaj CNG Motorcycle: বাজারে আসবে পালসার
বাইকের বাজারে ঝড় তুলেছিল পালসার (Bajaj Pulsar)। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এখনও জনপ্রিয় এই বাইক। সবথেকে বড় ইঞ্জিনের সঙ্গে ফের পালসার লঞ্চ করতে পারে বাজাজ। যদিও এই বাইকের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে 250cc এর বড় ইঞ্জিন নয়া পালসারে (Bajaj Pulsar) থাকতে পারে। যদিও বাজাজের 400cc ইঞ্জিনের বাইক ডোমিনর রয়েছে বাজাজের।
তবে এই ঘোষণার পর থেকেই নয়া জল্পনা তৈরি হয়েছে পালসার বাইকটিকে নিয়ে। এমনকি পালসার কি সিএনজি (Bajaj CNG Motorcycle) ভার্সনে আসবে? এমন জল্পনাও তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে সংস্থার তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি।












Click it and Unblock the Notifications