সবচেয়ে সস্তা বাইক platina-110 লঞ্চ করল bajaj! রয়েছে ABS সহ একাধিক সুবিধা
সবচেয়ে সস্তা বাইক platina-110 লঞ্চ করল bajaj! রয়েছে ABS সহ একাধিক সুবিধা
ভারতের বাজারে আত্মপ্রকাশ করল bajaj-এর platina-110। এই বাইকে এন্টি-লক ব্রেকিং সিস্টেমের (ABS) অত্যাধুনিক সমস্ত সুবিধা রয়েছে। এছাড়াও দেশের প্রথম 110cc বাইক এটি। একাধিক রঙের এই বাইক পাওয়া যাচ্ছে।
যেমন রয়েছে ইবোনি ব্ল্যাক, পিউটার গ্রে, ককটেল ওয়াইন রেড এবং স্যাফায়ার ব্লু-তে লঞ্চ করা হয়েছে বাইকটি। সস্তায় বাইক এই মুহূর্তে যারা কিনবেন বলে ভাবছেন তাঁদের কাছে অবশ্যই পছন্দের হতে পারে bajaj-এর platina-110।

সম্পূর্ণ ভাবে নিরাপদ এই বাইক
bajaj-এর platina-110 দেশের অন্যতম সুরক্ষিত বাইক। বাজাজ অটো মোটরসাইকেলের প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতে সবথেকে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। যার মধ্যে 45 শতাংশ দুর্ঘটনা দুই চাকার মাধ্যমে হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই রাস্তায় রাইডারকে হঠাত ব্রেক কষতে হয়। আর তা দেওয়ার সময়ে চাকা স্কিট খেয়ে দুর্ঘটনা ঘটে বলে জানাচ্ছেন বাজাজের ওই কর্তা। আর সেই পরিস্থিতির কথা মাথায় রেখে bajaj-এর নয়া platina-110-এ আধুনিক ব্যবস্থা থাকছে। এবিএসের সঙ্গে থাকছে আরও বেশ কিছু সুবিধা। যা বাইক এবং রাইডারকে সুরক্ষিত রাখবে বলে জানাচ্ছে সংস্থা।

ইঞ্জিন এবং অন্যান্য সুবিধা
bajaj-এর platina-110-এ রয়েছে 115.45 সিসি এয়ার কুল্ড ইঞ্জিন। যেটি কিনা 7000 rpm-এ 8.6 PS সর্বোচ্চ শক্তি এবং 5000 rpm-এ 9.81 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। নয়া বাইকে ডিস্ক ফ্রন্ট ব্রেক এবং ড্রম রিয়র ব্রেকের সুবিধা রয়েছে। ইঞ্জিন চার-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। ১১ লিটারের তেলের ট্যাঙ্ক রয়েছে bajaj-এর platina-110-এ। শুধু তাই নয়, 200 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যায়। টপ স্পিড প্রতি ঘন্টায় ৯০ কিমি দিতে পারে এই বাইক। এটি হ্যালোজেন হেডল্যাম্প এবং এলইডি ডিআরএল দিয়ে সজ্জিত।

নতুন মডেলটি একেবারে আধুনিক লুক এবং প্রযুক্তি নির্ভর
bajaj-এর platina-110 ABS গত বছরের লঞ্চ করা হয়েছিল। তবে নতুন মডেলটি একেবারে আধুনিক লুক এবং প্রযুক্তি নির্ভর। বাজাজ জানাচ্ছে, 100-100 cc কমিউটার মোটরসাইকেলে ABS-এর ব্যবহার রাস্তায় সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোট এবং হালকা বাইকের জন্যে খুবই প্রয়োজনীয়। সরকারের নিয়ম অনুসারে, 125 cc এর নিচের টু-হুইলারে স্ট্যান্ডার্ড হিসাবে CBS প্রয়োজন। তবে 125 cc-এর উপরে সমস্ত টু হুইলার এবিএস থাকাটা বাধ্যতামুলক।

সবচেয়ে সস্তা মোটরসাইকেল
ভারতের বাজারে Bajaj Platina 110 ABS-এর ভ্যারিয়েন্টের দাম পড়বে মাত্র 72,২২৪ ( এক্স-শোরুম, দিল্লি) । উল্লেখযোগ্যভাবে, এটিতে অ্যান্টি-লক ব্রেক (ABS) সিস্টেম থাকার কারণে প্লাটিনাম বাইকটি ইতিমধ্যে নজর কেড়েছে। শুধু তাই নয়, সংস্থার তৈরি ভারতের সবচেয়ে সস্তা মোটরসাইকেলের তকমা ইতিমধ্যে পেয়েছে platina-110। এক নজরে দেখে নেওয়া যাক বাইকে থাকা ফিচার এবং অন্যান্য আরও কি সুবিধা রয়েছে-
ছবি সৌ:https://www.bajajauto.com/












Click it and Unblock the Notifications