Bajaj Freedom CNG Bike: ৩৩০ কিমি মাইলেজ, খরচ মাত্র এক টাকা! টু-হুইলারে বিপ্লব সিএনজি বাইকের
Bajaj Freedom CNG Bike: টু-হুইলারের জগতে বিপ্লব! ভারতের বাজারে লঞ্চ করল দেশের প্রথম CNG বাইক। দীর্ঘদিন ধরে এই বাইক নিয়ে কাজ করছিল Bajaj Auto। অবশেষে প্রকাশ্যে এল সেই বাইক।
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি এবং বাজাজ অটোর MD রাজীব বাজাজ একসঙ্গে নয়া এই বাইকের উদ্বোধন করেন। নয়া এই সিএনজি বাইকের (CNG Bike) নাম সংস্থা Freedom রেখেছে। লঞ্চ করার সঙ্গে সঙ্গে বাইক ঘিরে চড়ছে উন্মাদনার পারদ।

- Bajaj Freedom CNG: ডিজাইন
Bajaj Auto এর MD রাজীব নতুন CNG বাইকের ফিচারের বিষয়ে একাধিক তথ্য দিয়েছেন। Bajaj Freedom CNG Bike-এ সবথেকে লম্বা সিট দেওয়া হয়েছে। টু-হুইলারের বাজারে নয়া এই বাইক গেম চেঞ্জার হবে বলে দাবি সংস্থার। ডিজাইন একেবারে প্রিমিয়াম। অন্যান্য বাইকের তুলনায় নয়া এই সিএনজি বাইক কিছুটা হলেও লম্বা। সিটের নীচে সিলিন্ডার দেওয়া হয়েছে। সেজন্য কিছুটা হলেও সিট লম্বা।
- Bajaj Freedom CNG Motorcycle Features
সবথেকে বড় ব্যাপার Bajaj Freedom যে গ্যাসে ছুটবে তা এক ঝলকে দেখে বোঝাই যাবে না। অন্যদিকে বাইক linked মনো সাসপেনশন দেওয়া হয়েছে। এই বাইকে ২ কিলোগ্রাম সিএনজি সিলিন্ডার এবং ২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। রয়েছে একটি সুইচ। যার মাধ্যমে প্রয়োজনে কখনও গ্যাসে আবার কখনও পেট্রোলে চালানো যাবে এই বাইক।
- Bajaj Freedom CNG Bike Price in India
Bajaj Freedom CNG Bike এর দাম একেবারেই মধ্যবিত্তের আয়ত্তে রাখা হয়েছে। এক্স প্রাইস ৯৫ হাজার টাকা। একাধিক রঙের অপশন রয়েছে। শুধু তাই নয়, তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। ৯৫ হাজারে সংস্থা ড্রাম ভেরিয়েন্ট দেবে। ড্রাম এলইডি ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1.05 লাখ টাকা। টপ ডিস্ক ভেরিয়েন্টের এক্স শোরুম প্রাইস হবে 1.10 লাখ টাকা। বাজাজ ফ্রিডম সিএনজির লঞ্চ ইভেন্টের সময়, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, সিএনজি টু-হুইলার চালানোর জন্য প্রতি কিলোমিটারে 1 টাকা খরচ হবে।
- Bajaj Freedom CNG Mileage
Bajaj Freedom CNG বাইকে 125 সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। বাজাজ অটো, এই বাইকে গ্রাহকরা উভয় জ্বালানী অর্থাৎ পেট্রোল এবং সিএনজি মিলিয়ে মোট ৩৩০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। যা খবর, খুব শীঘ্রই বুকিং শুরু হতে পারে এই বাইকের।












Click it and Unblock the Notifications