Bajaj Chetak Special Edition: ব্লু-টুথ কানেকটিভিটি থেকে স্লিক হেড-লাইট! Amazon-এ জলের দরে কিনুন এই স্কুটার

Bajaj Chetak 3201 Special Edition: ভারতের অন্যতম বড় টু-হুইলার নির্মাণ সংস্থা Bajaj। সংস্থার অন্যতম বিক্রিত বাইক Chetak 3201 এর Special Edition লঞ্চ করেছে। অন্যতম শক্তিশালী ইলেকট্রিক ভেইক্যাল এটি। ফুল চার্জে 136 km পর্যন্ত ছুটতে পারে। নতুন প্রজন্মের নজর কাড়তে Bajaj Chetak 3201 Special Edition এ নতুন রঙ এবং ফিচার দেওয়া হয়েছে।

বাজাজের এই স্কুটার বাজারে থাকা TVS iQube-কে জোর টক্কর দেয়। বাজাজের নতুন স্কুটারের এক্স শোরুম দাম 1.28 লাখ টাকা। Amazon এ অফার চলছে। সেখানে দামের উপর বেশ কিছু অফার এবং ছাড় রয়েছে বলে খবর (Bajaj Chetak 3201 Special Edition)।

- -

Bajaj Chetak 3201 Special Edition: TFT ডিসপ্লে থেকে একাধিক ফিচার

Bajaj Chetak 3201 Special Edition একেবারে ব্ল্যাক থিমে নিয়ে আসা (Bajaj Chetak 3201 Special Edition) হয়েছে। এতে আরামদায়ক সিঙ্গল পিস সিট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিউ জেনারেশনের অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। এতে কালার TFT ডিসপ্লে এবং ডিজিটাল মিটার দেওয়া হয়েছে।

পাশাপাশি ব্লু-টুথ কানেকটিভিটি থেকে অটো হ্যাজার্ডের সুবিধা পাবেন গ্রাহকরা। Bajaj Chetak 3201 Special Edition -এ স্লিক হেডলাইট দেওয়া হয়েছে। এতে স্টাইলিশ টেললাইট এবং আকর্ষিণীয় লুক দেওয়া হয়েছে।

Bajaj Chetak 3201 Special Edition: 73 kmph টপ স্পিড

বাজাজের অন্যতম শক্তিশালী ইভি স্কুটার Bajaj Chetak 3201 Special Edition। টপ স্পিড 73 kmph। ইকো এবং স্পোর্টস মোড দেওয়া হয়েছে এতে। ইকো মোডে দারুণ একটা মাইলেজ পাবেন রাইডাররা অন্যদিকে স্পোর্টস মোডে স্পিড জেনারেট করতে পারবেন।

Bajaj Chetak 3201 Special Edition মাত্র সাড়ে পাঁচ ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যায়। এতে অ্যালয় হুইল এবং সেফটির জন্য ডিস্ক ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। অন্যদিকে পিছনে স্কুটারে যিনি বসবেন তাঁর আরামের কথা ভেবে ব্যাকরেস্ট দেওয়া হয়েছে। দীর্ঘ রাস্তায় যাতে ছোটা সম্ভব হয় সেজন্য সাধারণ হ্যান্ডেলবারের সুবিধা দেওয়া হয়েছে।

Bajaj Chetak 3201 Special Edition স্কুটারটি আপনি অফলাইনেও কিনতে পারবেন। যে কোনও Bajaj এর শোরুম কিংবা ডিলারের কাছ থেকে কিনতে পারবেন। প্রয়োজনে বাজাজের ওয়েবসাইটও দেখতে পারেন। অন্যদিকে বিক্রি বাড়াতে বাজাজের তরফে আকর্ষিণীয় EMI অপশনও দেওয়া হচ্ছে। Bajaj Chetak 3201 Special Edition - এও এই সুবিধা পাওয়া যাবে বলে খবর।

ছবি সৌজন্য- Chetak/ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+