Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cheapest Electric Scooter: স্কুটারেই ধরুন ফোন, শোনা যাবে গান! 2024 Bajaj Chetak ঝড় তুলবে ইভির বাজারে

Cheapest Electric Scooter: ভারতের বাজারে ফিরছে 2024 Bajaj Chetak। তবে Electric ভেরিয়েন্টে নয়া এই স্কুটার (Scooter) আনতে চলেছে বাজাজ। একেবারে মধ্যবিত্তের কথা ভেবেই নয়া এই স্কুটারের দাম রাখা হবে। একই সঙ্গে বাজারে থাকা TVS iQube, Hero Vida V1 কিংবা Ola S1 এর সঙ্গে হবে।

sএক নজরে দেখে নেওয়া যাক 2024 Bajaj Chetak ইভি ভেরিয়েন্টে থাকা ফিচার এবং অন্যান্য স্পেসিফিকেশনগুলি।

Cheapest Electric Scooter

  • Cheapest Electric Scooter: দুটি ভেরিয়েন্ট লঞ্চ করবে

2024 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারটি দুটি ভেরিয়েন্টে প্রকাশ্যে আসবে। একট আরবান এবং অন্যটি প্রিমিয়াম। ইতিমধ্যে আরবান ভেরিয়েন্ট লঞ্চ করেছে। খুব শীঘ্রই 2024 Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারটির প্রিমিয়াম ভেরিয়েন্টটি লঞ্চ করবে। আরবান ভেরিয়েন্ট একাধিক রঙে পাওয়া যাবে। যেমন রয়েছে গ্রে, সাইবার হোয়াইট, ব্রুকলিন ব্ল্যাক এবং ইন্ডিগো মেটালিক ব্লু। অন্যদিকে প্রিমিয়াম ভেরিয়েন্ট হ্যাজেলনাট, ইন্ডিগো মেটালিক ব্লু এবং ব্রুকলিন ব্ল্যাক রঙে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।

  • Cheapest Electric Scooter: ফিচার

প্রকাশিত খবর অনুযায়ী, 2024 Bajaj Chetak electric scooter -এ একাধিক ফিচার থাকবে। নতুন 3.2kWh ব্যাটারি দেওয়া থাকবে। আর এই শক্তিশালী ব্যাটারির কারনেই ১২৭ কিমি পর্যন্ত ছুটতে পারবে এই স্কুটার। Bajaj এর দাবি, নয়া Chetak electric scooter টি প্রতি ঘন্টায় ৭৩ কিমি গতিতে ছুটতে পারবে। ক্রেতারা এই বাইকে রিভার্স মোড পাবেন। অন্যদিকে নয়া Chetak ইভি প্রিমিয়াম ভেরিয়েন্টে অনবোর্ড 800W চার্জার দেওয়া হবে। যাতে দ্রুত চার্জ হতে পারে স্কুটারটি।

  • Cheapest Electric Scooter: 'গ্রিন স্কোর' নামে একটি আধুনিক অপশন থাকবে

এছাড়াও 2024 Bajaj Chetak প্রিমিয়ামে 5 ইঞ্চির টিএফটি ডিসপ্লে থাকবে। অতিরিক্ত TecPac নেওয়া যেতে পারে। যেখানে টার্ন ওয়ে টার্ন নেভিগেশন সিস্টেম, মিউজিক এবং কল ম্যানেজমেন্টের মতো আধুনিক সুবিধা পাবেন। এখানেই শেষ নয়, প্রিমিয়ামে সংস্থার তরফে একাধিক ফিচার যুক্ত থাকবে। পাশাপাশি বাম এবং ডান নিয়ন্ত্রণ সুইচ, ইলেকট্রনিক হ্যান্ডেল এবং স্টিয়ারিং লক, সিট সুইচ এবং একটি হেলমেট বক্স ল্যাম্পের মতো আধুনিক ব্যবস্থা দেওয়া থাকবন 2024 Bajaj Chetak electric scooter -টিতে। এছাড়াও 'গ্রিন স্কোর' নামে একটি আধুনিক অপশন থাকবে নয়া চেতক স্কুটারটিতে।

  • Cheapest Electric Scooter: একনজরে দাম

Bajaj এর অন্যতম বিক্রিত বাইকগুলির মধ্যে একটি চেতক। নয়া দিল্লিতে (Price Range Variants Features ) 2024 Bajaj Chetak এর আর্বানের এক্স-শোরুম প্রাইস পড়বে 1,15,001 টাকা, যেখানে প্রিমিয়াম ভেরিয়েন্টের এক্স-শোরুম 1,35,463 টাকা রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+