Bajaj Pulsar NS400: পুজোর পরেই ভারতের বাজারে পালসারের এনএস ৪০০? কী বলছে সংস্থা

Bajaj Pulsar NS400: বাইক প্রেমীদের মধ্যে পালসার নিয়ে উন্মাদনা নতুন নয়। সাধ্যের মধ্যে ভাল ফিচার আছে এমন বাইকের তালিকায় পালসার-এর নাম ওপরের দিকেই থাকে। প্রায় বছর ১১ আগে বাজারে পালসার এনএস ২০০ এনেছিল বাজাজ।

এরপর বছর সাতেক আগে বাজাজ ডমিনার ৪০০ (Bajaj Dominar 400)। এবার এনএস ৪০০-এর (Bajaj Pulsar NS400) অপেক্ষায় ছিলেন বাইক প্রেমীরা। সেই সুখবরও এবার এল বলে!

Bajaj Pulsar NS400

  • Bajaj Pulsar NS400: আসছে পালসার এনএস ৪০০

সূত্রের খবর আগামী বছরে অর্থাৎ আর মাত্র কয়েক মাসের মধ্যে বাজারে আসছে পালসার এনএস ৪০০ (Bajaj Pulsar NS400)। এতে থাকে অপেক্ষাকৃত বড় ইঞ্জিন। নতুন এই বাইকের ওজন হবে অনেক কম। ডমিনারের ওজন ছিল ১৯৩ কেজি। এটি তার থেকে অনেকটাই কম হবে।

  • Bajaj Pulsar NS400: ডমিনারের থেকে একটু আলাদা

বর্তমানে বাজাজ তিন রকমের ইঞ্জিন তৈরি করে। নতুন বাইকের ইঞ্জিন হবে ডমিনারের থেকে একটু আলাদা। অন্যান্য এনএস বাইকগুলির সঙ্গে এর (Bajaj Pulsar NS400) চেহারার মিল থাকবে বলেই জানা যাচ্ছে। তবে নতুন বাইক হবে আরও বেশি কেতাদুরস্ত। এটি আকারে (Bajaj Pulsar NS400) সবথেকে বড় পালসার হলে বলেই জানা যাচ্ছে। তবে এর থেকে বেশি তথ্য এখনই সামনে আসছে না।

  • Bajaj Pulsar NS400: দাম কত হবে জানেন?

নতুন বাইক বানাতে কেটিএম ডিউক ৩৯০-এর (KTM Duke 390) পাওয়ার ট্রেন্ডটি ধার নিতে পারে বাজাজ। তারপর সংস্থা নিজেদের মতো করে তৈরি করবে বাইকটি (Bajaj Pulsar NS400)। সূত্রের খবর এই বাইকে থাকতে পারে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য। থাকতে পারে এলইডি হেডল্যাম্প। ডমিনার ৪০০-র দাম বর্তমানে ২ লক্ষ ৩০ হাজার টাকা। এনএস ৪০০-এর দাম তার থেকে কিছু বেশি হবে বলেই মনে করা হচ্ছে। দাম (Bajaj Pulsar NS400) হতে পারে ২ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ ৭০ হাজারের মধ্যে।

  • Bajaj Pulsar NS400: প্রকাশ্যে এসেছে Pulsar N150

গত কয়েকদিন আগেই Bajaj Auto এর নয়া Pulsar N150 প্রকাশ্যে এসেছে। আর তা বাজারে আসার পর থেকেই রাইডারদের মধ্যে শুরু হয়েছে নয়া উন্মাদনা। Bajaj Auto এর নয়া Pulsar N150 এর ডিজাইন N160 এর মতো এর মতো উঁচু ভেরিয়েন্ট। যা 149.68 cc ইঞ্জিন ইনস্টল করা হয়েছে Pulsar N150- বাইকটিতে। যা কিনা ফুয়েল ইনজেক্টেড এয়ার-কুলড। এছাড়াও বাইকটিতে 14.5 bhp শক্তি এবং 13.5 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। উৎসবের মরশুমে এই বাইকটা বুক করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+