2024 NS series পালসার লঞ্চ করল Bajaj! ফিচার আর স্পেসিফিকেশন জানলে এখনই কিনতে ছুটবেন
2024 Bajaj Pulsar NS series: Pulsar লাভার্সদের জন্য দারুণ খবর! আপডেটেড Pulsar NS series লঞ্চ করল Bajaj। 125, 160 এবং 200 মডেল লঞ্চ করল ভারতের অন্যতম বড় বাইক প্রস্তুতকারী সংস্থা। Bajaj Pulsar NS series এর বেস মডেলের এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 1.04 লাখ টাকা থেকে।
Pulsar NS series এর তিনটি মোটরসাইকেল অর্থাৎ NS 125, NS 160 এবং NS 200, আগের মডেলগুলির তুলনায় অনেক বেশি আপডেটেড এবং প্রযুক্তি নির্ভর। এক নজরে দেখে নিন Pulsar NS সিরিজের খুঁটিনাটি তথ্য-

- মডেল দাম (এক্স শোরুম)
2024 Bajaj Pulsar NS 125 1.04 লাখ টাকা।
2024 Bajaj Pulsar NS 160 1.45 লাখ টাকা।
2024 Bajaj Pulsar NS 200 1.57 লাখ টাকা।
- 2024 Bajaj Pulsar NS series: প্লাটফর্ম এবং ডিজাইন
বাজাজ পালসারের NS 125, NS 160 এবং NS 200 বাইকগুলি আগের প্লাটফর্মের উপরেই তৈরি করা হয়েছে। চেসিসে কোনও বদল Bajaj এর তরফে করা হয়। ডিজাইনের ক্ষেত্রে Pulsar NS 125, Pulsar NS 160 এবং Pulsar NS 200 এ কিছু বদল করা হয়েছে। বদল করা হয়েছে বাইকগুলির হেডলাইটের ডিজাইনে। নতুন এলইডি ইন্টরনল দেওয়া হয়েছে। বডি প্যানেল একই রাখা হয়েছে সংস্থার তরফে। অন্যদিকে NS 160 এবং NS 200 বাইকগুলিতে নয়া DRL সেটআপ দেওয়া হয়েছে।
- 2024 Bajaj Pulsar NS series: ফিচার
পুরানো মডেলের বেশিরভাগ সরঞ্জাম এবং বৈশিষ্ট্য রয়েছে নয়া আপডেটে। বিশেষ করে USD ফর্ক, 17-ইঞ্চি চাকা, ডিস্ক ব্রেক Pulsar NS 125, Pulsar NS 160 এবং Pulsar NS 200 বাইকে পাওয়া যাবে। তবে এলসিডি ডিজিটাল ইনস্ট্রমেন্ট ক্লাস্টার এক রাখা হয়েছে। যেখানে মোবাইল কানেকটিভিটি এবং নেভিগেশন সিস্টেম কাজ করবে। ফোন কানেক্টিভিটি এবং নেভিগেশন সহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার শুধুমাত্র Pulsar NS 160 এবং NS 200 এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখন 2024 Bajaj Pulsar NS 125 এও সিঙ্গল এলসিডি ডিজিটাল ইনস্ট্রুমেমট ক্লাস্টারের সুবিধা দেওয়া হয়েছে।
- 2024 Bajaj Pulsar NS series: ইঞ্জিন স্পেসিফিকেশন
2024 Bajaj Pulsar NS series এ একটি এয়ার-কুল্ড-সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা ৫ কিংবা ৬ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। 2024 Bajaj Pulsar NS 125 বাইকটিতে 124.4 সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। Bajaj Pulsar NS 160 বাইকে রয়েছে 124.4 সিসির ইঞ্জিন এবং Pulsar NS 200 199 সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications