জুলাইতেই উইপ্রোর এগজিকিউটিভ চেয়ারম্যান পদ থেকে সরছেন আজিম প্রেমজি

জুলাইয়ের শেষেই উইপ্রোর এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে অবসর নিচ্ছেন আজিম প্রেমজি। তবে ৩০ জুলাইয়ের পর থেকে সংস্থার নন-এগজিকিউটিভ ডিরেক্টর এবং ফাউন্ডার চেয়ারম্যানের পদে বহালই থাকবেন এই আইটি জায়েন্ট।

উইপ্রো সূত্রে খবর, আজিম প্রেমজির পুত্র রিশাদ প্রেমজি-ই সংস্থার নতুন এগজিকিউটিভ চেয়ারম্যান পদে বসতে চলেছেন। বৃহস্পতিবারই ওই পদ থেকে আজিম প্রেমজির অবসর নেওয়ার খবর বিবৃতি প্রকাশ করে জানায় উইপ্রো। সংস্থার শীর্ষ পদে এই রদবদল ৩১ জুলাই থেকে কার্যকর হবে বলেও উইপ্রোর তরফে জানানো হয়েছে।

ভারতের টেকনোলজি ইন্ড্রাস্ট্রির জনক হিসেবে পরিচিত আজিম প্রেমজি ৫৩ বছর ধরে উইপ্রোর শীর্ষ পদ সামলে এসেছেন। তাঁর অবসরের পর সংস্থার সিইও পদে বসছেন উইপ্রোর বর্তমান চিফ এগজিকিউটিভ ও এগজিকিউটিভ চেয়ারম্যান আবিদালি জে নিমুচওয়ালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+