Auto Budget 2025: আরও সস্তা হবে মোটর সাইকেল! বাজেটে বড় ঘোষণা নির্মলার, স্বস্তির নিঃশ্বাস বাইকপ্রেমীরা
Auto Budget 2025: কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মধ্যবিত্তের কথা ভেবে এবার একগুচ্ছ নতুন ঘোষণা করা হয়েছে। আয়কর ছাড় থেকে কৃষকদের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বাইক কিংবা স্কুটার ফ্যাশন নয়, বহু মানুষ এর উপর জীবিকা নির্ভর করে থাকে। সে কথা মাথায় রেখে কাস্টম ডিউটি কমানোর কথা বলা হয়েছে।
এতে মোটর সাইকেল আরও সস্তা হবে বলে মনে করা হচ্ছে। নির্মলা সিতারমন বাজেটে ২০ শতাংশ পর্যন্ত কাস্টম ডিউটি কমানোর ঘোষণা করেছে। অন্যদিকে ইলেকট্রিক ভেইক্যাল এক ধাক্কায় অনেকটাই সস্তা হবে। লিথিয়াম আয়ন ব্যাটারির উপর যে বেসিক কাস্টম ডিউটি ছিল তা তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে।

Auto Budget 2025: Motorcycles থেকে সরল কাস্টম ডিউটি
ভারত সরকার মোটরসাইকেলের উপর শুল্ক ব্যাপকভাবে কমিয়েছে। এর ফলে বাইকের ইনপুট খরচ অনেকটাই কমিয়ে দেবে বলে বলে মনে করা হচ্ছে। এতে রপ্তানিতে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ডোমেস্টিক ম্যানুফেকচারিং এতে আরও বেশি হবে। অর্থাৎ দেশের মাটিতে মোটরসাইকেল আরও বেশি তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে কর কম হবে বলেও মনে করা হচ্ছে।
যেমন মোটরসাইকেলে 1600 cc এরও কম ইঞ্জিন দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভাবে বিদেশে তৈরি হয়েছে, সেই সমস্ত বাইকে ৫০ শতাংশ পর্যন্ত কর দেওয়া হয়েছে। এখন তা কমিয়ে ৪০ শতাংশ করে দেওয়া হয়েছে।
যে সমস্ত SKD মোটরসাইকেলের ইঞ্জিন বিদেশে তৈরি হলেও বাইকের বাকি যন্ত্রাংশ ভারতে অ্যাসেম্বল করা হয়, সেখানে এই মোটরসাইকেলের ওপর কর ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে 1600 cc - এর ইঞ্জিন কিংবা এর থেকে বেশি শক্ত্রিশালী বাইকেও কর কমানো হয়েছে। এতে CBU মোটর সাইকেলের কর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। এছাড়াও আরপ বেশ কিছু ক্ষেত্রে কমেছে বাইকে কর। তাত্যে সস্তা হবে মোটর সাইকেল।
এবিপি নিউজের প্রকাশিত খবর অনুজায়ী এই প্রতিবেদন লেখা।












Click it and Unblock the Notifications