অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত, গত বছরের তুলনায় অগাস্টে জিএসটি রাজস্ব সংগ্রহে ২৮ শতাংশ বৃদ্ধি
অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত, গত বছরের তুলনায় অগাস্টে জিএসটি রাজস্ব সংগ্রহে ২৮ শতাংশ বৃদ্ধি
২০২২ সালের অগাস্টে মোট ১,৪৩, ৬১২ কোটি টাকার জিএসটি রাজস্ব সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই রাজস্ব সংগ্রহের পরিমাণ গত বছরের অগাস্টের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। অর্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে গড় জিএসটি রাজস্ব সংগ্রহের পরিমাণ ১.৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।

কী বলছে অর্থ মন্ত্রকের পরিসংখ্যান
অর্থ মন্ত্রকের তরফে প্রকাশ করা পরিসংখ্যান অনুযায়ী, অগাস্ট মাসে জিএসটি রাজস্ব সংগ্রহের পরিমাণ ১,৪৩, ৬১২ কোটি টাকা। তারমধ্যে সিজিএসটি রয়েছে, ২৪,৭১০ কোটি টাকা। এসজিএসটি ছিল ৩০,৯৫১ কোটি টাকা। আইজিএসটির পরিমাণ ৭৭,৭৮২ কোটি টাকা। পণ্য আমদানি থেকে ১,০১৮ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে। গত বছর অগাস্টে জিএসটি থেকে আয় ছিল ১,১২,০২০ কোটি টাকা। যা এই বছরের অগাস্টের তুলনায় ২৮ শতাংশ কম। এছাড়াও গত বছরের তুলনায় চলতি বছরে পণ্য আমদানি থেকে রাজস্ব ৫৭ শতাংশ বেশি ও অভ্যন্তরীণ লেনদেন ক্ষেত্রে রাজস্ব ১৯ শতাংশ বেশি আমদানি করা হয়েছে।

নয়া জিএসটি নীতির প্রভাব
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ছয় মাস ধরে টানা জিএসটি রাজস্ব সংগ্রহের পরিমাণ ১.৪ লক্ষ কোটির বেশি। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, গুজরাতে সব থেকে বেশি জিএসটি রাজস্ব সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে। অতীতে জিএসটি কাউন্সিলের তরফে যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ইতি বাচক প্রভাব এই জিএসটি রাজস্ব আদায়ের পরিসংখ্যান থেকে পাওয়া গিয়েছে। আগামী মাসগুলোতে আরও বেশি পরিমাণে জিএসটি রাজস্ব সংগ্রহ করা সম্ভব হবে বলে অর্থ মন্ত্রক আশা প্রকাশ করেছে।

উৎসবের মরশুমে বাড়বে জিএসটি সংগ্রহের পরিমাণ
ডেলয়েট ইন্ডিয়ার অংশীদার এসএস মানি জানিয়েছেন, এই ব্যাপক পরিমাণে জিএসটি সংগ্রহ দেশের অভ্যন্তরে অর্থনৈতিক শক্তিকে মজবুত করবে, তা নতুন করে বলার অপেক্ষায় নেই। ১.৪ লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ দেশের আর্থিক বৃদ্ধির জন্য যথেষ্ঠ আশার খবর। দেশে খুব শীঘ্রই উৎসবের মরশুম শুরু হচ্ছে। উৎসবের মরশুম শুরু হওয়া মানে ব্যবসার ক্ষেত্রে একটা বড় লেনদেন হয়। যার ফলে আগামী মাসগুলোতে জিএসটি রাজস্ব সংগ্রহের পরিমাণ অনেকটাই বাড়বে।

ইঙ্গিত অর্থনৈতিক বৃদ্ধির
ভারতের কেপিএমজির অংশীদার অভিষেক জৈন জানিয়েছেন, এই জিএসটি রাজস্ব আদায় দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক ভূমিকা নিয়ে আসবে। গত বছরের অগাস্ট মাসের থেকে চলতি বছরের অগাস্টে প্রায় ২৮ শতাংশ বেশি জিএসটি সংগ্রহ করা হয়েছে। করোনা মহামারীর জেরে জিএসটি থেকে রাজস্ব সংগ্রহ ক্রমাগত ওঠানামা করেছে। এছাড়াও দেশে মুদ্রাস্ফীতি দেখতে পাওয়া গিয়েছে। এরপরেই জিএসটি রাজস্ব সংগ্রহ অর্থিক বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications