Atal Pension Yojana-তে একাধিক নিয়মে পরিবর্তন! অক্টোবর থেকেই মিলবে না এই সুবিধা
Atal Pension Yojana-তে একাধিক নিয়মে পরিবর্তন! অক্টোবর থেকেই মিলবে না এই সুবিধা
Atal Pension Yojana New rule: অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) তে বড়সড় রদবদল করল মোদী সরকার। ইতিমধ্যে অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে আয়করদাতারা আর এই স্কিমে (APY) আবেদন করতে পারবেন না। সরকারের তরফে জারি করা এই নির্দেশিকা আগামী ১লা অক্টোবর থেকে কার্যকর করাহবে বলে জানানো হয়েছে।

নতুন নিয়ম কি?
অর্থ মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী, যে কোন নাগরিক আয়কর আইন অনুসারে আয়কর প্রদানকারী বা হয়েছেন, তিনি অটল পেনশন যোজনায় যোগদানের যোগ্য হবেন না। নয়া নিয়ম অনুযায়ী, যদি আগামী ১লা অক্টোবর বা তার পরে এই স্কিমে যোগদান করেন কেউ তাহলে নতুন নিয়ম কার্যকর হওয়ার তারিখে বা তার আগে আয়কর প্রদানকারী হিসাবে ওই ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এবং সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকার বিভিন্ন সময়ে এইও বিষয়ে রিভিউ করবে বলে জানা যাচ্ছে।

বর্তমান নিয়মে কি বলা আছে?
বর্তমান নিয়ম অনুসারে, আপনি যদি ভারতের নাগরিক হন। এবং বয়স যদি ১৮ থেকে ৪০-এর মধ্যে হয় তাহলে APY-এর জন্য আবেদন করতে পারা যাবে। এছাড়াও যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আপনার সঞ্চয় অ্যাকাউন্ট থাকলেও এই যোজনাতে আবেদন করা যাবে। অটল পেনশন স্কিমে পেনশনের (Pension Benefits) সঙ্গে যুক্ত সমস্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার গ্যারেন্টি দিয়ে থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার কিংবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলেই এই যোজনাতে বিনিয়োগ করা যাবে। আমানতকারীরা এই স্কিমে ৬০ বছর পর থেকে পেনশন পেতে শুরু করবেন।

২০১৫ থেকে শুরু হয় এই স্কিম-
অটল পেনশন যোজনা (APY) পেনশন প্রকল্প পেনশন নিয়ন্ত্রক PFRDA দ্বারা পরিচালিত হয়। এই যোজনার শুরু গত ২০১৫ সাল থেকে শুরু হয়েছিল। সেই সমস্য অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে জড়িত শ্রমিকদের কথা ভেবে তা শুরু করেছিল মোদী সরকার। কিন্তু এরপর ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিককে এতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়। যদিও এই অবস্থায় ফের একবার স্কিমে রদবদল করল কেন্দ্রীয় সরকার। এই স্কিমে মাত্র ২১০ টাকা দিয়ে ৬০ বছর পর সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন মিলতে পারে।












Click it and Unblock the Notifications