Atal Pension Yojana-নিয়ে বড় সিদ্ধান্ত! শনিবার থেকেই এর সুবিধা কারা পাবেন না জানুন
Atal Pension Yojana-নিয়ে বড় সিদ্ধান্ত! শনিবার থেকেই এর সুবিধা কারা পাবেন না জানুন
Atal Pension Yojana: যদি আপনি অটল পেনশন যোজনার স্কিমে টাকা রাখেন কিংবা এই যোজনার সুবিধা নিতে চাইছেন তাহলে আপনার জন্য বড় খবর। আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকে Atal Pension Yojana-তে বড়সড় পরিবর্তন করতে চলেছে মোদী সরকার। আগামী মাস থেকে বেশ কিছু লোকেদের জন্যে এই যোজনার (Government Scheme) সুবিধা পাওয়া বন্ধ হতে চলেছে। ফলে দেশের একটা বড় অংশের মানুষ এই প্রকল্পের সুবিধা আর পাবেন না।

অক্টোবর থেকেই লাগু হচ্ছে নয়া নিয়ম-
অটল পেনশন যোজনার নতুন নিয়মের অধীনে, আয়কর প্রদানকারী ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। সরকারি স্কিমের নয়া এই নিয়ম আগামী অক্টোবর ২০২২ থেকেই কার্যকর হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আগামী ১লা অক্টোবর শনিবার থেকেই বদল হচ্ছে এই নিয়ম। একাধিক বিষয়কে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

করদাতারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুবিধা পেতে পারেন
এমন পরিস্থিতিতে, আপনিও যদি একজন করদাতা হন এবং এই সরকারী প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনার কাছে সেপ্টেম্বর মাসটাই সময় হিসাবে রয়েছে। আগামী মাস থেকে এই সুবিধা আপবি নিতে পারবেন না। করদাতাদের হাতে আর মাত্র কয়েকটি দিন রয়েছে এই সুবিধা পাওয়ার জন্য। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন করতদাতারা।

ইতিমধ্যে খোলা অ্যাকাউন্ট চলতে থাকবে
যারা ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট খুলেছেন, তারা এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। তবে সেই ব্যক্তি যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে আগামী মাস থেকে এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সেটি আর কাজ করবে না।

কারা এই সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারে
১৮ থেকে ৪০ বয়সের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এই যোজনার সুবিধা নিতে পারবেন। আপনি যদি পেনশনের সুবিধা নিতে চান তবে আপনি এতে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও, এই স্কিমে, আপনি আয়করের ধারা 80CCD এর অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন।

কোথায় এই অ্যাকাউন্ট খুলতে পারবেন-
মূলত অসংগঠিত শ্রেনির মানুষের কথা ভেবে এই স্কিম চালু করেছিল মোদী সরকার। কিন্তু অল্পদিনেই এই প্রকল্প যথেষ্ট জপনপ্রিয় হয়। 18 বছর থেকে 40 বছর পর্যন্ত সকল মানুষ এই যোজনার সুবিধা নিতে পারবে বলে জানানো হয়। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে সহজেই Atal Pension Yojana-এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে। এই স্কিম (APY) 2015-16 আর্থিক বছরে চালু করা হয়েছিল। এই প্রকল্পটি বিশেষত সেই সমস্ত লোকদের জন্য শুরু করা হয়েছিল যারা অন্য কোনও সরকারি পেনশনের সুবিধা নিতে সক্ষম নন। মাত্র 6 বছরে এই প্রকল্প থেকে প্রায় 4 কোটি মানুষ উপকৃত হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications