একদিনেই বদলের হাওয়া! বাণিজ্যের প্রসারে কাশ্মীরে অফিস খুলছে অ্যাসোচেম
নতুন রাজ্য, নতুন উদ্যোগ আশা জাগাচ্ছে। আর পাঁচটা রাজ্যের মতোই কাশ্মীরেও এবার ব্যবসা করতে পারবে বণিক মহল। সেই লক্ষ্যেই এবার কাশ্মীরে অফিস খোলার কথা ঘোষণা করল অ্যাসোচেম।
নতুন রাজ্য, নতুন উদ্যোগ আশা জাগাচ্ছে। আর পাঁচটা রাজ্যের মতোই কাশ্মীরেও এবার ব্যবসা করতে পারবে বণিক মহল। সেই লক্ষ্যেই এবার কাশ্মীরে অফিস খোলার কথা ঘোষণা করল অ্যাসোচেম। সংস্থার সভাপতি বিকে গোয়েঙ্কা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হয়েছে। এখন আক্ষরিক অর্থেই এক দেশ এক জাতি তৈরি হয়েছে ভারতে। কেন্দ্রের এই সিদ্ধান্তে জম্মু-কাশ্মীরের উন্নয়ন হবে বলে জানিয়েছেন তিনি।

৩৭০ ধারা বিলুপ্ত করার সঙ্গে কাশ্মীরের বিশেষ মর্যাদার আর কোনও অস্তিত্ব নেই। সে কারণে এবার থেকে দেশের অন্য কোনও রাজ্যের মতোই ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারবেন। জমি বাড়ি কিনতে পারবেন। ব্যাবসায়ীক প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন।
কুটির শিল্পে সমৃদ্ধ কাশ্মীর। এবার সেই কুটির শিল্প এক নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন নানা আইনের জালে ব্যবসায়িক দিক থেকে পিছিয়ে পড়েছিল ভূস্বর্গ। যেকারণে কর্মসংস্থান পাচ্ছিলেন না উপত্যকার যুবারা। দেশের অন্যান্য রাজ্যের থেকেও পিছিয়ে পড়েছিলেন তাঁরা। এবার পর্যটন থেকে কুটির শিল্প সব ক্ষেত্রেই বাইরে থেকে বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেছে বণিক মহল।
সেই বাণিজ্যের প্রসারের কারণেই জম্মু-কাশ্মীরে অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাসোচেমের সভাপতি।












Click it and Unblock the Notifications