RBI Rate Cut: এক ধাক্কায় হোম লোনের EMI অনেকটাই কমবে! আরবিআই'য়ের সিদ্ধান্ত কত টাকা এবার মাসে দেবেন জানুন
RBI Rate Cut: গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত দেশের মানুষ। এই অবস্থায় স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফের একবার রেপো রেট কমানোর ঘোষণা। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর সঞ্জয় মলহোত্রার নেতৃত্বে মানিটারি পলিসি কমিটির বৈঠক চলছিল গত কয়েকদিন ধরে। আর সেই বৈঠকেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট কমানো হল ২৫ বেসিস পয়েন্ট (BPS)। এই প্রসঙ্গে গভর্নর সঞ্জয় মলহোত্রা জানান, রেপো রেট (RBI Repo Rate Cut) কমিয়ে এখন তা হল মাত্র ৬ শতাংশ। যা ছিল ৬.২৫ শতাংশ। মানিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর (RBI Rate Cut) পক্ষে ছিল।

আর এহেন সিদ্ধান্তের পরেই এক ধাক্কায় সাধারণ মানুষের লোনের বোঝা একটু হলেও কমবে। বিশেষ করে হোম লোন কিংবা পার্সোনাল লোনের উপর সুদের হার অনেকটাই কমবে। কতটা উপকৃত হবেন সাধারন মানুষ -
RBI Rate Cut: সাধারন মানুষ কতটা স্বস্তি পাবেন-
রেপো রেট কমলে ঋণের ক্ষেত্রেও তার প্রভাব পড়ে। বুধবার সেই রেপো রেট কমার ফলে গৃহঋণ (হোম লোন) থেকে শুরু করে পার্সোনাল লোন, সব ক্ষেত্রেই প্রভাব পড়তে চলেছে।
ধরা যাক, আপনি HDFC ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন ৫০ লক্ষ টাকা। ৩০ বছরের জন্য ৮.৭০ শতাংশ সুদে সেই টাকা মেটানোর কথা আপনার।
সে ক্ষেত্রে বর্তমান EMI হয় ৩৯,১৫৭ টাকা। সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমার পর দাঁড়াবে ৮.৪৫ শতাংশ। ফলে, EMI হবে ৩৮,২৬৯ টাকা। অর্থাৎ মাসে ৮৮৮ টাকা বাঁচবে আপনার।
যদি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমে। তাহলে সুদের হার কমে হবে ৮.২০ শতাংশ। সে ক্ষেত্রে EMI হবে ৩৭,৩৮৮ টাকা। সে ক্ষেত্রে আপনার মাসে ১৭৬৯ টাকা বাঁচবে।
তফাৎ হয়ত খুব সামান্য বলে মনে হবে, তবে অনেক গ্রাহকের ক্ষেত্রেই এইটুকু তফাতেও অনেকটা সুবিধা হয়। বিশেষ করে যাদের ২০ বা ৩০ বছরের লোন আছে, তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়।
RBI Rate Cut: পার্সোনাল লোনের ক্ষেত্রে
যদি আপনার পার্সোনাল লোন ৫ লাখ টাকা থাকে, ১২ শতাংশ সুদের হার, পাঁচ বছরের ক্ষেত্রে সুদ কিছুটা হলেও কমবে ২৫ পয়েন্ট রেপো রেট কমানোর পর। ইএমআই এক্ষেত্রে ১১ হাজার ২৮২ টাকা থেকে কমে ১১ হাজার ১৪৯ টাকা হবে। এক্ষেত্রে ১৩৩ মাস কিংবা ১৫৯৬ টাকা বছরে বেচে যাবে। তবে ইএমআই অনেকাংশেই ব্যাঙ্কের উপর নির্ভর করে।












Click it and Unblock the Notifications