প্রাকৃতিক গ্যাসের দাম ৪০% বৃদ্ধি! দেশব্যাপী বাড়তে চলেছে সিএনজি আর পিএনজির দাম

বিশ্বব্যাপী দাম বৃদ্ধির জেরে শুক্রবার দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই প্রাকৃতিক গ্যাসের দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে সিএনজি ও পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাসের (পিএনজি) দাম বিপুলভাবে বাড়তে পারে। গত এক বছরে যা ৭০ শতাংশের বেশি বেড়েছে।

প্রাকৃতিক গ্যাসের দাম ৪০% বৃদ্ধি! দেশব্যাপী বাড়তে চলেছে সিএনজি আর পিএনজির দাম

প্রাকৃতিক গ্যাস সার তৈরি, বিদ্যুৎ তৈরি ছাড়াও সিএনজি( যা থেকে অটোমোবাইল চলে) এবং পিএনজি ( পাইপযুক্ত রান্নার গ্যাস) তৈরিতে ব্যবহৃত হয়।

তেলমন্ত্রকের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসির সেলের তরফে বলা হয়েছে, পুরনো ক্ষেত্রগুলি থেকে যে গ্যাস পাওয়ার যায় তার দাম, দেশে যে গ্যাস পাওয়া যায়, তার দুই তৃতীয়াংশের মতো। গ্যাসের একক ব্রিটিশ থার্মাল ইউনিটের দাম ৬.১ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৮.৫৭ ডলারে পৌঁছে গিয়েছে।
এছাড়াও নতুন ক্ষেত্রগুলি থেকে পাওয়া গ্যাসের দাম, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং তার অংশীদার বিপি পিএলসির কৃষ্ণা-গোদাবরী বেসিনের গ্যাসের দাম ইউনিট পিছু ৯.৯২ ডলার থেকে বেড়ে ১২.৬ ডলারে পৌঁছে গিয়েছে। মুম্বইয়ের ওএনজিসির বেসিন থেকে প্রাপ্ত গ্যাসেরও সর্বোচ্চ হারে পৌঁছে গিয়েছে। ২০১৯-এর এপ্রিল থেকে এটি তৃতীয় বৃদ্ধি।

সরকার প্রতি ছয় মাস অন্তর গ্যাসের মূল্য নির্ধারণ করে। বছরের ১ এপ্রিল এবং ১ অক্টোবর। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডার মতো গ্যাস উদ্বৃত্ত দেশের দামের নিরিখে আমাদের দেশে গ্যাসের দাম নির্ধারিত হয়। ২০১৪ সাল থেকে গ্যাসের মূল্য নির্ধারণে এই পদ্ধতি চালু করা হয়। ২০২১-এর জুলাই থেকে ২০২২-এর জুন পর্যন্ত দামের গড়ের ওপরে ভিত্তি করে ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত যে দাম ঠিক করা হয়। উল্লেখ্য ২০২১-এর জুলাই থেকে ২০২২-এর জুন সময়ের মধ্যে সারা বিশ্বে সুদের হার আকাশ ছুঁয়েছিল।

গ্যাসের দাম বৃদ্ধির জেরে মুদ্রাস্ফীতির সম্ভাবনা, সেই কারণে সরকার দাম নির্ধারণে একটি কমিটি তৈরি করেছিল। সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই দাম নির্ধারণের জন্য বলা হয়েছিল সেই কমিটিকে। কিন্তু রিপোর্ট জমা দিতে দেরি হয়। কমিটির নেতৃত্বে ছিলেন পূর্বতন পরিকল্পনা কমিশনের সদস্য কিরিট এস পারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+