জানুয়ারিতেই শুরু বাজেট সেশন, ফ্রেব্রুয়ারির ১-এ পেশ হবে বাজেট

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আগামী ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন। এই নিয়ে পরপর ছয়বার জেটলি বাজেট পেশ করবেন সংসদে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আগামী ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন। এই নিয়ে পরপর ছয়বার জেটলি বাজেট পেশ করবেন সংসদে।

জানুয়ারিতেই শুরু বাজেট সেশন, ফ্রেব্রুয়ারির ১-এ পেশ হবে বাজেট

৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট সেশন। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাবিনেট কমিটি অন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স-এর বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। লোকসভা ভোটের আগে শেষবার এনডিএ সরকার বাজেট পেশ করতে চলেছে।

প্রথা অনুযায়ী নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে ভোট অন অ্যাকাউন্ট বা ছাড় এসে গিয়েছে। প্রতিবারই লোকসভা ভোটের বছরে আগে ছোট বাজেট পেশ হয়। তারপরে যে দল সরকার গঠন করে, তাঁরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করে।

ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী সরকার বাজেটের সময় এগিয়ে এনে ফেব্রুয়ারির ১ তারিখ করে দিয়েছে। যার ফলে এপ্রিলে নতুন অর্থবর্ষ শুরুর আগে সংস্থাগুলি কিছুটা সময় হাতে পেয়ে যায়। আগে বাজেটের পরের প্রস্তুতি সারতে সারতে মে মাস গড়িয়ে যেত। যার ফলে সবধরনের আর্থিক ব্যবস্থা ধাক্কা খেত। মোদী সরকার সেই ব্যবস্থাকেই পাল্টে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+