আপনি কি কর সাশ্রয়কারী ফিক্সড ডিপোজিট করতে চান, এই ব্যাঙ্কগুলি সর্বাধিক ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে
সাধারণভাবে আর্থিক বছর শুরুর সঙ্গে সঙ্গে কর সংক্রান্ত বিনিয়োগের পরিকল্পনা করা উচিত। বিকল্পগুলির মধ্যে রয়েছে পিপিএফ, এনপিএস, সুকন্যা সমৃদ্ধি যোজনা, মান্থলি এসআইপি ই ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম, ইপিএফ, জীবন বিমার প্রিমিয়াম এবং ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট।
যাঁরা বেশি ঝুঁকি পছন্দ করেন না, এবং যাঁরা নিম্ন কর বন্ধনীতে রয়েছেন, তাঁরা কর সঞ্চয়কারী এফডি দেখতে পারেন। তবে এক্ষেত্রে টাকা পাঁচ বছরের জন্য আটকে থাকবে। তবে তা ফেরতের গ্যারান্টি রয়েছে।

কর সঞ্চয়কারী এফডিতে বেশ কয়েকটি ব্যাঙ্কে সুদের হার তুলনামূলক বেশি ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ওপরে ভিত্তি করে সুদ্র হার গণনা করা হয়।
কোন ব্যাঙ্কে সুদের হার কী?
- তিনটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কে ট্যাক্স সেভিং এফডিতে সুদের হার সাত শতাংশ। পাঁচ বছরের জন্য বিনিয়োগ। পাঁচ বছরের জন্য় যদি দেড় লক্ষ টাকা রাখা হয়, তাহলে তা বৃদ্ধি পেয়ে ২.১২ লক্ষ টাকা হবে।
- এছাড়া রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্কে সুদের হার ৬.৭ শতাংশ। পাঁচ বছরের জন্য ১.৫ লক্ষ টাকা বিনিয়োগে পাওয়া যাবে ২.০৯ লক্ষ টাকা।
- বাকি কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, যেমন ব্যাঙ্ক অফ বরোদা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিং এফডিতে সুদের হার ৬.৫ শতাংশ করে। এক্ষেত্রে পাঁচ বছরের জন্য ১.৫ লক্ষ টাকার বিনিয়োগে পাওয়া যাবে ২.০৭ লক্ষ টাকা।
- ইন্ডিয়ান ব্যাঙ্কে ট্যাক্স সেভিং এফডিতে সুদের হার ৬.২৫ শতাংশ। এক্ষেত্রে ১.৫ টাকা পাঁচ বছরের জন্য রাখলে পাওয়া যাবে ২.০৫ লক্ষ টাকা।
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ট্যাক্স সেভিং এফডিতে সুদের হার ছয় শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের জন্য ১.৫ লক্ষ টাকা রাখলে পাওয়া যাবে ২.০২ লক্ষ টাকা।
বিনিয়োগে গ্যারান্টি
আরবিআই-এর সহযোগী সংস্থা ডিপোজিট ইনসিউরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন পাঁচ লক্ষ টাকার বিনিয়োগে গ্যারান্টি দিয়ে থাকে।












Click it and Unblock the Notifications