ভারতের বাজারে এল লাল আইফোন, জেনে নিন নতুন কি আছে তাতে

ভারতে এল আইফোন এইট এবং আইফোন এইট প্লাসের রেড এডিশন। আজ থেকেই অ্য়াপলের এই ফোনগুলির বিক্রি শুরু হচ্ছে।

অবশেষে ভারতে এল আইফোন এইট এবং আইফোন এইট প্লাসের রেড এডিশন। আজ থেকেই অ্য়াপলের এই ফোনগুলির বিক্রি শুরু হচ্ছে। আইফোনের এই বিশেষ সংস্করণগুলি মিলবে ফ্লিপকার্টে প্রি-অর্ডারের মাধ্য়মে। তবে গ্রাহকরা চাইলে অ্যাপল অনুমোদিত রিসেলারের কাছ থেকেও ফোনগুল্ কিনতে পারেন। এগুলি বিশেষ সংস্করণ হলেও দাম একই থাকছে।

ভারতের বাজারে লাল আইফোন, জেনে নিন নতুন কি আছে তাতে

৬৪ জিবি-র ফোনগুলির দাম থাকছে ৬৭,৯৪০ টাকা। ২৫৬ জিবির আইফোন এইট রেড চাইলে খরচ করতে হবে ৮১,৫০০ টাকা। অন্যদিকে আইফোন এইট প্লাস প্রোডাক্টের ৬৪ জিবি ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৮১,৫০০ টাকা। তুলনায় কম ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম, মিলবে ৯১,১১০ টাকাতে।

আসুন জানা নেওয়া যাক কি থাকছে এই ফোনগুলিতে। আইফোন এইট এবং আইফোন এইট প্লাস চলে অ্যাপল এর নিজস্ব এ-১১ বায়োনিক চিপসেটে। অপারেটিং সিস্টেম দেওয়া আছে আইওএস ১১। আইফোন এইট-এ ব্য়বহার করে হয়েছে ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লে। আর আইফোন এইট প্লাসের ক্ষেত্রে আছে 5.5 ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লে। আইফোনের ক্যামেরা নিয়ে সবসময়ই উচ্ছ্বসিত থাকেন গ্রাহকরা।

আইফোন এইট-এ আছে 5x ডিজিটাল জুমসহ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, এইট প্লাসে বাড়তি পাওনা 12 এমপি টেলিফোটো এবং ওয়াইড এঙ্গেল লেন্স। দুটি ফোনেই পিছনে কোয়াড-এলইডি ট্রু টোন ফ্ল্যাশ এবং সামনে এইচডি ভিডিও রেকর্ডিং-এর ক্ষমতা সম্পন্ন ৭ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সামনে কোনও ফ্ল্যাশ নেই। দুটি ফোনই কুইক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

এই মাসের শুরুতেই অ্যাপল আইফোন এইট এবং আইফোন এইট প্লাসের রেড এডিশন বাজারে এনেছিল। রেড নামে একটি গ্লোবাল এডভোকেসি গ্রুপ রয়েছে যারা আফ্রিকায় এইচআইভি / এইডস নিয়ে কাজ করে। তাদের সঙ্গে অ্যাপল-এর গ্লোহাল পার্টনারশিপ রয়েছে। সাই পার্টনারশিপের অংশ হিসেবেই আইফোনের এই লাল রঙের বিশেষ সংস্করণগুলি বের করা হয়েছে।

১৩ এপ্রিল স্মার্টফোনটি আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, চীন, জাপান, হংকং, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরের বাজারে ছাড়া হয়েছিল। আজ ভারতের সঙ্গে সঙ্গে আইফোন এইট এবং আইফোন এইট প্লাস রেড আসছে ডেনমার্ক, ব্রাজিল, আয়ারল্যান্ড, ইতালি, কলম্বিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সৌদি আরব, রাশিয়া দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, মেক্সিকো, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরশাহি এবং থাইল্যান্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+