হোয়াটসঅ্যাপ নম্বর বদলের আগে এই বিষয়টি জেনে নিন সবার আগে
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ নম্বর বদল করলে নোটিফিকেশন চলে যাবে আপনার কন্টাক্ট লিস্টে থাকা ব্যবহারকারীদের কাছে।
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ নম্বর বদল করলে নোটিফিকেশন চলে যাবে আপনার কন্টাক্ট লিস্টে থাকা ব্যবহারকারীদের কাছে। হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভর্সনে এই নতুন ফিচার্স রয়েছে বলে জানা গিয়েছে।

ফিচার থাকলেও একমাত্র নম্বর বদল করলে তবেই এর ব্যবহার আপনি দেখতে পাবেন। পাশাপাশি নতুন ভার্সনে কন্টাক্টস কাস্টমাইজডও করতে পারবেন। তাহলে নম্বর বদল করলে কাদের কাছে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন যাবে তা আপনি আগে থেকে জানতে পারবেন।
নতুন এই হোয়াটসঅ্যাপ অ্যাপের সাইজ আগের ভার্সন থেকে অনেকটা কম, অর্থাৎ এটি বেশি হালকা। মোট ৪৭৩টি ছোট সংশোধনী আনা হয়েছে এতে।
যদি আপনার মোবাইলে কারও নম্বর থাকে যে নম্বরটিই হোয়াটসঅ্যাপে সংযুক্ত থাকে তাহলে সেই ব্যবহারকারী অনলাইন রয়েছেন নাকি অফলাইন সেটাও দেখা যাবে।












Click it and Unblock the Notifications