বোতলজাত হয়ে বাজারে উটের দুধ! জেনে নিন উপকারী গুণ
বোতল বন্দি হয়ে বাজারে এল উটের দুধ। গুজরাতের নির্দিষ্ট কিছু জায়গায় আমূলের উটের দুধ বাজারে এসেছে। জায়গাগুলি হল গান্ধীনগর, আহমেবাদা এবং কচ্ছ।
বোতল বন্দি হয়ে বাজারে এল উটের দুধ। গুজরাতের নির্দিষ্ট কিছু জায়গায় আমূলের উটের দুধ বাজারে এসেছে। জায়গাগুলি হল গান্ধীনগর, আহমেদাবাদ এবং কচ্ছ।

আমূল ব্র্যান্ডের মালিক গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, উটের দুধ খুব সহজেই হজম হয়, স্বাস্থ্যকর। বেশ কিছু উপযোগিতাও রয়েছে এই দুধের। দুধে ইনসুলিন প্রোটিন রয়েছে খুব বেশি পরিমাণে। ফলে এই দুধ ডায়াবিটিস রোগীদের পক্ষে বেশ উপযোগী।
আমূল ক্যামেল মিল্ক ব্র্যান্ডে বাজারে বিক্রি হচ্ছে ৫০০ মিলির পেট বোতলে। দাম করা হয়েছে ৫০ টাকা। তবে এই দুধ রাখতে হবে ফ্রিজে। বোতল বন্দি করার তিনদিনের মধ্যে এই দুধ খেতে হবে।
আমূলের তরফে জানানো হয়েছে, বাজারে আনা ক্যামেল মিল্ক চকোলেট ইতিমধ্যেই বাজারে বেশ জনপ্রিয় হয়েছে।
First look at Amul’s Camel milk -500ml pack, MRP Rs 50. Packed at @Amul_Coop ‘s at Sarhad Dairy, Kutch. Test launch in select markets in Gujarat. Supposedly good for diabetics. pic.twitter.com/CKnuXc3MIi
— Lloyd Mathias (@LloydMathias) January 23, 2019












Click it and Unblock the Notifications