Ampere VS TVS VS Ather: ইভি স্কুটারের KING কে? জলের দরে কেনার সুযোগ রয়েছে কোনটা?
Ampere VS TVS VS Ather: ভারতে ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা বাড়ছে। বিভিন্ন দাম এবং মডেলের সমান চাহিদা রয়েছে। আর এই চাহিদার কথা মাথায় রেখে টু-হুইলার নির্মাতা সংস্থাগুলি বিভিন্ন ধরনের ইভি বাইক-স্কুটার আনছে। এমনকি বহু স্টার্ট আপ সংস্থাও ইভি ভেইক্যাল নিয়ে কাজ করছে।
সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে নয়া Ampere Nexus। বাজারে থাকা ather rizta কিংবা tvs iqube-এর থেকে কতটা আলাদা (Ampere Nexus VS ather rizta VS tvs iqube comparison) নয়া Ampere? জেনে নিন

- Ampere VS TVS VS Ather: Ampere -এ রয়েছে রিভার্স মোড
Ampere Nexus বেশ নজর কেড়েছে ইভি লাভার্সদের। এতে রিভার্স মোড দেওয় হয়েছে। মহিলা কিংবা বৃদ্ধরা সহজেই এই অপশনে স্কুটারটি পিছনে নিয়ে যেতে পারবেন। মাত্র 3.20 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হতে পারে নয়া এই ইভি স্কুটারটি (Ampere VS TVS VS Ather)। ফুল চার্জে 136 কিলোমিটার পর্যন্ত চলবে। শুধু তাই নয়, Ampere Nexus এ ফাস্ট চার্জারের সুবিধা দেওয়া হয়েছে। এই স্কুটারের এক্স শোরুম প্রাইস 1.09 লাখ টাকা।
- Ampere VS TVS VS Ather: রঙের অপশন রয়েছে
Ampere Nexus এর দুটি ভেরিয়েন্ট এবং ৪টি রঙের অপশন (Ampere VS TVS VS Ather) রয়েছে। যেমন রয়েছে Zanskar Aqua, Steel Grey, Indian Red এবং Lunar White। এতে 3300 W -এর পাওয়ার এবং ফ্রন্ট টায়ারে ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এতে 4kW এর ব্যাটারি এবং 93 kmph এর টপ স্পিড দেওয়া হয়েছে। Ampere Nexus -এ 12 ইঞ্চির অ্যালয় হুইল এবং টেলিস্কোপিক ফোর্কের সঙ্গে টুইন শক সাসপেনশন দেওয়া হয়েছে। এতে 6.2 ইঞ্চির LCD স্ক্রিন দেওয়া হয়েছে।
- Ampere VS TVS VS Ather: Ather এ ওয়্যারলেস চার্জার
এই স্কুটার 2.9 kwh এবং 3.7 kwh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। Ather এ এক্স শোরুম প্রাইস 1.10 লাখ টাকা। টপ ভেরিয়েন্টের দাম পড়বে 1.45 লাখ টাকা। এতে 3টি ভেরিয়েন্ট এবং 7টি রঙের বিকল্প রয়েছে। নয়া Ather এ ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেকের সুবিধা রয়েছে। আলাদা আলাদা ব্যাটারি প্যাকে 105 km থেকে 125 km পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। বাইকে 7 ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। রয়েছে ব্লু-টুথ কানেকটিভিটি এবং নেভিগেশন দেওয়া হয়েছে। এটির সর্বোচ্চ গতি 80 কিমি প্রতি ঘণ্টা এবং নিচের সিটের ওয়্যারলেস চার্জারের সুবিধা দেওয়া হয়েছে।
- Ampere VS TVS VS Ather: TVS এ 32 লিটারের স্টোরেজ ক্যাপাসিটি
এই দুর্দান্ত স্কুটারটির এক্স শোরুম প্রাইস 1.47 লক্ষ টাকা। এর 2টি ভেরিয়েন্ট এবং 7টি রঙ বাজারে পাওয়া যায়। TVS এর স্কুটারে 3000 W এর পাওয়ারের মোটর রয়েছে। আছে একাধিক আরও সুবিধা।












Click it and Unblock the Notifications