Amazon-West Bengal Govt: বাংলার মানুষের জন্য বড় খবর, মমতার সামনেই হল চুক্তি! এবার অ্যামাজনে যত খুশি...
Amazon-West Bengal Govt: বাংলায় বিশেষ নজর অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India)। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বড় চুক্তি (MoU) সারল বিশ্বের অন্যতম বৃহত এই ই-কর্মাস সংস্থাটি। আর এই চুক্তির মাধ্যমে বাংলায় ছোট ব্যবসায়ীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে বাংলায় তৈরি পণ্য আরও বেশি করে দেশ এবং বিদেশের মানুষের কাছে পৌছে দেওয়ার ব্যবস্থাও অ্যামাজন করবে বলে জানা গিয়েছে।
এতে বাংলায় ছোট ব্যবসায়ীরা ব্যাপক ভাবে উপকৃত হবে বলেও মনে করা হচ্ছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) এবং বস্ত্র দফতরের সঙ্গে এই চুক্তি হয় অ্যামাজনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতেই এদিনের এই চুক্তি (Amazon-West Bengal Govt) হয়।

অ্যামাজনের তরফে দেওয়া এক বিবৃতি অনুযায়ী, চুক্তির অধীনে অ্যামাজন রাজ্যের MSME গুলিকে তাদের 'গ্লোবাল সেলিং প্রোগ্রামে'র অধীনে প্রশিক্ষণ দেবে এবং সেখানে অন্তর্ভুক্ত করবে। আর এর মাধ্যমে 'মেড ইন ইন্ডিয়া'র সমস্ত পণ্য ২০০ টিরও বেশি দেশ ও অঞ্চলের গ্রাহকদের কাছে রপ্তানি করবে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে জানিয়েছেন, ছোট ব্যবসাগুলিকে যাতে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা যায় এবং আরও বেশি রপ্তানি করা সম্ভব হয় সেজন্য এই চুক্তি। এতে বাংলার ব্যবসায়ীরা উপকৃত হবে বলেও এদিন জানান ওই আধিকারিক।
অন্যদিকে গ্লোবাল ট্রেড, অ্যামাজন ইন্ডিয়ার ডিরেক্টর ভূপেন ওয়াকাঙ্কর জানিয়েছেন, ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে বাংলা সহ সারা ভারতের ছোট ব্যবসায়ীদের একটা জায়গায় আনার কাজ করা হচ্ছে। যাতে তাদের বিক্রি বাড়ে। দেশ এবং বিদেশের মানুষের কাছে পৌঁছে যায় ভারতে তৈরি পণ্য, সেটাও বড় লক্ষ্য বলে জানান সংস্থার ওই আধিকারিক।
তাঁর কথায়, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি, যাতে রাজ্যের এমএসএমই ও উদ্যোক্তারা শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড হিসাবে নিজেদের পণ্য তুলে ধরতে পারে সেজন্যেও এই উদ্যোগ বলে জানিয়েছেন ভূপেন ওয়াকাঙ্কর। বলে রাখা প্রয়োজন, নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আসর।
যেখানে দেশ-বিদেশের একাধিক উদ্যোগপতি-শিল্পপতিদের উয়পস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, এই সম্মেলনে বিপুল বিনিয়োগের প্রস্তাবও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। এই অভাবনীয় সাফল্যে খুশি তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications