Amazon India: হাওড়া-হুগলি-২৪ পরগনায় তৈরি হচ্ছে এক্সপোর্ট হাব, বিশেষ চুক্তি অ্যামাজন-এর

Amazon India: ই-কমার্স সংস্থার অ্যামাজনের সঙ্গে বিশেষ চুক্তি হয়েছে রাজ্য সরকারের। ডব্লিউবিআইডিসি-র সঙ্গে হওয়া সেই চুক্তি অনুযায়ী, এই সংস্থার ই-কমার্স এক্সপোর্ট হাব এবং ই-কমার্স এক্সপোর্টস ফেসিলিটেশন সেল তৈরি হবে পশ্চিমবঙ্গের বিশেষ জেলাগুলোতে।

তার মধ্যে থাকবে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলি। ই-কমার্স এক্সপোর্ট হাবগুলোতে (Amazon India) অ্যাওয়ারনেস সেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালারও আয়োজন করবে। রাজ্যের সঙ্গে হওয়া মউ (Amazon India) চুক্তিতে এ কথা উল্লেখ করা হয়েছে।

Amazon India

জানা গিয়েছে, এ রাজ্য থেকে ৩০০০-এর বেশি এক্সপোর্টার ইতিমধ্যেই অ্যামাজনের (Amazon India) সঙ্গে যুক্ত হয়েছেন বলে সূত্রের খবর। মূলত পশ্চিমবঙ্গ থেকে মাইক্রো, ছোট ও মাঝারি উদ্যোগগুলোকে ক্ষমতাশালী করার জন্য এবং ই-কমার্স এক্সপোর্ট বাড়ানোর এক অ্যামাজন এই তাৎপর্যপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (ডব্লিউবিআইডিসি) সঙ্গে।

ই-কমার্সকে আরও জোরদার করতে পশ্চিমবঙ্গের প্রধান জেলাগুলোতে ই-কমার্স এক্সপোর্ট (Amazon India) হাব প্রতিষ্ঠা করা হবে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ এই মউ স্বাক্ষরিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

জানা যাচ্ছে, এই চুক্তিতে অ্যামাজন একগুচ্ছ থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারের নাগাল পাইয়ে দেবে। তাদের কাছ থেকে এমএসএমইগুলো ইমেজিং, প্রোডাক্টের ডিজিটাল ক্যাটালগিং, ট্যাক্সের ব্যাপারে পরামর্শ ইত্যাদি পরিষেবা পাওয়া যেতে পারে।

এই প্রোগ্রামের মাধ্যমে ভারতীয় উদ্যোগীরা তাদের ই-কমার্স এক্সপোর্ট (Amazon India) বিজনেস এবং আন্তর্জাতিক ব্র্যান্ড গড়ে তুলতে পারবে।

ডব্লিউবিআইডিসি-র যুগ্ম সচিব রাজু মিশ্র জানিয়েছন, পশ্চিমবঙ্গকে গ্লোবাল ট্রেডিং হাব হিসাবে প্রতিষ্ঠা করা এবং আগামী এক দশকে রাজ্যে রফতানি দ্বিগুণ করাই হল লক্ষ্য। রাজ্য থেকে এক্সপোর্ট বাড়ানোর জন্যে ফেসিলিটেশন সেল গড়ে তুলতে অনেক টাকা লগ্নি করেছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+